ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

মালিবাগে ককটেল বিস্ফোরণ, কিশোর আহত


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১০ নভেম্বর ২০২৬ | ১২:২০ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মালিবাগে ককটেল বিস্ফোরণ, কিশোর আহত
ঢামেক জরুরি বিভাগ (ফাইল ছবি)

রাজধানীর রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে আদর আলী (১৭) নামে এক কিশোর আহত হয়েছে। 

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় গাজী মোটরসের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে ভোর পাঁচটার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আদর আলী বাড্ডার আলতাবর নিসা হাইস্কুল থেকে ২০২৬ সালে এসএসসি পাস করেছে। তার বাবার নাম উজ্জ্বল চৌধুরী। গ্রামের বাড়ি বরিশালের সদর থানার কুন্দিয়ালপাড়া এলাকায়। বর্তমানে সে দক্ষিণ বাড্ডার খ/৪৪ নম্বর বাসায় নানাবাড়িতে থাকে।

আহত শিশুর বাবা উজ্জ্বল জানান, ককটেল বিস্ফোরণে আহত হওয়ার পর স্বজনরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোর ৫টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।

বর্তমানে আদর আলী ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের অবজারভেশন কক্ষে চিকিৎসাধীন রয়েছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, রামপুরা থানার চৌধুরীপাড়া এলাকা থেকে ককটেলের আঘাতে আহত কিশোরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে বার্ণ ইউনিটে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন, তার শরীরের প্রায় ৮ শতাংশ দগ্ধ হয়েছে।

বিষয় : রাজধানী ককটেল

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


মালিবাগে ককটেল বিস্ফোরণ, কিশোর আহত

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে আদর আলী (১৭) নামে এক কিশোর আহত হয়েছে। 

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় গাজী মোটরসের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে ভোর পাঁচটার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আদর আলী বাড্ডার আলতাবর নিসা হাইস্কুল থেকে ২০২৬ সালে এসএসসি পাস করেছে। তার বাবার নাম উজ্জ্বল চৌধুরী। গ্রামের বাড়ি বরিশালের সদর থানার কুন্দিয়ালপাড়া এলাকায়। বর্তমানে সে দক্ষিণ বাড্ডার খ/৪৪ নম্বর বাসায় নানাবাড়িতে থাকে।

আহত শিশুর বাবা উজ্জ্বল জানান, ককটেল বিস্ফোরণে আহত হওয়ার পর স্বজনরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোর ৫টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।

বর্তমানে আদর আলী ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের অবজারভেশন কক্ষে চিকিৎসাধীন রয়েছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, রামপুরা থানার চৌধুরীপাড়া এলাকা থেকে ককটেলের আঘাতে আহত কিশোরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে বার্ণ ইউনিটে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন, তার শরীরের প্রায় ৮ শতাংশ দগ্ধ হয়েছে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত