সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গাড়ীদহ ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে একদল ব্যক্তি গাড়ীদহ এলাকায় জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা মহাসড়কে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শেরপুর থানার ওসি একরামুল হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে অগ্নিসংযোগের তেমন কোনও আলামত পাওয়া যায়নি। তবে সড়কের পাশে কয়েকটি পোড়া বস্তা পাওয়া গেছে।
ওসি আরও জানান, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।
বিষয় : মহাসড়ক অগ্নিসংযোগ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গাড়ীদহ ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে একদল ব্যক্তি গাড়ীদহ এলাকায় জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা মহাসড়কে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শেরপুর থানার ওসি একরামুল হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে অগ্নিসংযোগের তেমন কোনও আলামত পাওয়া যায়নি। তবে সড়কের পাশে কয়েকটি পোড়া বস্তা পাওয়া গেছে।
ওসি আরও জানান, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

আপনার মতামত লিখুন