সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
রিয়াদের ‘কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর’ এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে পরিচালিত এসব হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় শেহবাজ শরিফ হুতিদের ছোঁড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করায় সৌদি সশস্ত্র বাহিনী এবং আরব যৌথ মিত্রজোটের দক্ষতা ও তৎপরতার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে এই সংকটকালে সৌদি আরবের সঙ্গে পাকিস্তান ‘অবিচল সংহতি’ নিয়ে পাশে রয়েছে বলে পুনর্ব্যক্ত করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি এবং সম্প্রতি স্ট্র্যাটেজিক পলিটিক্যাল অ্যান্ড ডিফেন্স কমিটির গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান দৃঢ় প্রতিজ্ঞ।’
তিনি আরও স্পষ্ট করেন যে, নিজের দেশের আপামর জনগণকে রক্ষা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ও শহরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের যে ‘ন্যায্য আত্মরক্ষার অধিকার’ রয়েছে, পাকিস্তান তাতে পূর্ণ সমর্থন জানায়।
হুতি মিলিশিয়াদের উদ্দেশ্য করে শেহবাজ শরিফ অবিলম্বে এসব হামলা বন্ধের জোর দাবি জানান। যেকোনো পরিস্থিতিতে বন্ধুপ্রতীম সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তান সবসময় ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ অবস্থান করবে বলেও অঙ্গীকার করেন তিনি।
সূত্র: আল-জাজিরা।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
রিয়াদের ‘কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর’ এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে পরিচালিত এসব হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় শেহবাজ শরিফ হুতিদের ছোঁড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করায় সৌদি সশস্ত্র বাহিনী এবং আরব যৌথ মিত্রজোটের দক্ষতা ও তৎপরতার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে এই সংকটকালে সৌদি আরবের সঙ্গে পাকিস্তান ‘অবিচল সংহতি’ নিয়ে পাশে রয়েছে বলে পুনর্ব্যক্ত করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি এবং সম্প্রতি স্ট্র্যাটেজিক পলিটিক্যাল অ্যান্ড ডিফেন্স কমিটির গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান দৃঢ় প্রতিজ্ঞ।’
তিনি আরও স্পষ্ট করেন যে, নিজের দেশের আপামর জনগণকে রক্ষা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ও শহরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের যে ‘ন্যায্য আত্মরক্ষার অধিকার’ রয়েছে, পাকিস্তান তাতে পূর্ণ সমর্থন জানায়।
হুতি মিলিশিয়াদের উদ্দেশ্য করে শেহবাজ শরিফ অবিলম্বে এসব হামলা বন্ধের জোর দাবি জানান। যেকোনো পরিস্থিতিতে বন্ধুপ্রতীম সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তান সবসময় ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ অবস্থান করবে বলেও অঙ্গীকার করেন তিনি।
সূত্র: আল-জাজিরা।

আপনার মতামত লিখুন