ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৯ অক্টোবর ২০২৬ | ০৩:৩২ পিএম
| প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার নামো চাকপাড়ার একটি আম বাগান থেকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে এসআরবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি নামো চাকপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি আম বাগানে অভিযান চালায়। এ সময় শপিং ব্যাগের মধ্যে রাখা একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। 

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের পর উদ্ধার করা পিস্তল ও গুলি শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয় : উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ এসআরবি বিদেশি পিস্তল-গুলি

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার নামো চাকপাড়ার একটি আম বাগান থেকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে এসআরবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি নামো চাকপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি আম বাগানে অভিযান চালায়। এ সময় শপিং ব্যাগের মধ্যে রাখা একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। 

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের পর উদ্ধার করা পিস্তল ও গুলি শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত