ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

নারায়ণগঞ্জে অস্ত্র ও হেরোইনসহ ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল গ্রেপ্তার

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১২ অক্টোবর ২০২৬ | ০৬:০০ পিএম
| প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জে অস্ত্র ও হেরোইনসহ ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল গ্রেপ্তার
গ্রেপ্তার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল খন্দকার। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল খন্দকারকে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তারের দাবি করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। সংস্থাটির দাবি, তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৫টি মামলা চলমান।

গতকাল রোববার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের নবাব সলিমুল্লাহ সড়কের মিশনপাড়া এলাকা থেকে সোহেল খন্দকারকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে এসআরবি-১১-এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

গ্রেপ্তার সোহেল ফতুল্লার কাঠেরপুল এলাকার মৃত অলি আহমেদের ছেলে।

লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, গ্রেপ্তার সোহেল খন্দকার ‘কোবরা গ্রুপের’ প্রধান। তিনি দীর্ঘদিন ধরে ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট, লামাপাড়া ও আশপাশের এলাকায় অস্ত্র ব্যবসা, কিশোর দল নিয়ন্ত্রণ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে।’

এসআরবি’র তথ্য অনুযায়ী, তিনি উঠতি বয়সীদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়ে এলাকায় নিয়মিত মহড়া দিতেন এবং অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেন।

গ্রেপ্তারের সময় সোহেলের হেফাজত থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, ৭০ পুরিয়া বা ১০ গ্রাম হেরোইন এবং একটি পকেট রাউটার উদ্ধার করা হয়েছে বলে জানান মাসুদ পারভেজ।

এসআরবির অধিনায়ক বলেন, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সোহেল বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। বিষয়টি তদন্ত করে দুর্নীতি দমন কমিশনকে জানানোর ব্যবস্থা করা হবে।

সোহেলের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান এসআরবি অধিনায়ক।

বিষয় : ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ ফতুল্লা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সিদ্ধিরগঞ্জ হেরোইন

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে অস্ত্র ও হেরোইনসহ ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল খন্দকারকে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তারের দাবি করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। সংস্থাটির দাবি, তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৫টি মামলা চলমান।

গতকাল রোববার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের নবাব সলিমুল্লাহ সড়কের মিশনপাড়া এলাকা থেকে সোহেল খন্দকারকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে এসআরবি-১১-এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

গ্রেপ্তার সোহেল ফতুল্লার কাঠেরপুল এলাকার মৃত অলি আহমেদের ছেলে।

লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, গ্রেপ্তার সোহেল খন্দকার ‘কোবরা গ্রুপের’ প্রধান। তিনি দীর্ঘদিন ধরে ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট, লামাপাড়া ও আশপাশের এলাকায় অস্ত্র ব্যবসা, কিশোর দল নিয়ন্ত্রণ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে।’

এসআরবি’র তথ্য অনুযায়ী, তিনি উঠতি বয়সীদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়ে এলাকায় নিয়মিত মহড়া দিতেন এবং অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেন।

গ্রেপ্তারের সময় সোহেলের হেফাজত থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, ৭০ পুরিয়া বা ১০ গ্রাম হেরোইন এবং একটি পকেট রাউটার উদ্ধার করা হয়েছে বলে জানান মাসুদ পারভেজ।

এসআরবির অধিনায়ক বলেন, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সোহেল বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। বিষয়টি তদন্ত করে দুর্নীতি দমন কমিশনকে জানানোর ব্যবস্থা করা হবে।

সোহেলের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান এসআরবি অধিনায়ক।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত