সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার দিনভর ফার্মগেট, গ্রিন রোড ও পান্থপথে অভিযান চালানো হয়। এদিন আগারগাঁও এলাকাতেও অভিযান চলছিল।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, ফার্মগেট এলাকার বিভিন্ন সড়কের ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এর আগে সকালে গ্রিন রোড ও পান্থপথে অভিযান চালিয়ে ফুটপাতের ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়। এর আগের দিন সোমবার রাজধানীর রাজলক্ষ্মী ও মিরপুর-২ নম্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায় ডিএনসিসি।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ডিএনসিসি প্রশাসকের নির্দেশে নগরবাসীর স্বস্তি ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত রয়েছে। নিয়মিতভাবে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবারও বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, নগরের ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পোস্টার অপসারণসহ বিভিন্ন কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে ডিএনসিসি কাজ করছে।
বিষয় : রাজধানী ফুটপাত ঢাকা উত্তর সিটি

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার দিনভর ফার্মগেট, গ্রিন রোড ও পান্থপথে অভিযান চালানো হয়। এদিন আগারগাঁও এলাকাতেও অভিযান চলছিল।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, ফার্মগেট এলাকার বিভিন্ন সড়কের ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এর আগে সকালে গ্রিন রোড ও পান্থপথে অভিযান চালিয়ে ফুটপাতের ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়। এর আগের দিন সোমবার রাজধানীর রাজলক্ষ্মী ও মিরপুর-২ নম্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায় ডিএনসিসি।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ডিএনসিসি প্রশাসকের নির্দেশে নগরবাসীর স্বস্তি ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত রয়েছে। নিয়মিতভাবে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবারও বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, নগরের ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পোস্টার অপসারণসহ বিভিন্ন কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে ডিএনসিসি কাজ করছে।

আপনার মতামত লিখুন