ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

যাত্রাবাড়ীতে চার টুকরা লাশ উদ্ধার, স্বামী আটক

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১২ অক্টোবর ২০২৬ | ১২:৫৮ পিএম
| প্রিন্ট সংস্করণ

যাত্রাবাড়ীতে চার টুকরা লাশ উদ্ধার, স্বামী আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে শিরিন আক্তার নামের এক নারীর চার টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে একটি ব্যাগ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্বামী দুলাল হাওলাদারকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে এসব তথ্য জানান যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু।

ওসি জানান, রোববার ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিরিনের লাশ উদ্ধার করে। দুলাল পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। শিরিন ছিলেন গৃহিণী। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল শিরিনকে হত্যা করেন দুলাল। পরে লাশ চার টুকরা করে একটি ব্যাগে রাখেন তিনি। ব্যাগের ভেতর শিরিনের মাথা, গলা ও দুই পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, শিরিন দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ছিলেন। দেশে ফিরে স্বামীর সঙ্গে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। শিরিন অন্য কারও সঙ্গে মুঠোফোনে কথা বলেন— এমন সন্দেহ করতেন তার স্বামী। এ নিয়ে গত দুই দিন ধরে তাদের মধ্যে ঝগড়া চলছিল।

এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

বিষয় : আটক লাশ উদ্ধার যাত্রাবাড়ী

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

যাত্রাবাড়ীতে চার টুকরা লাশ উদ্ধার, স্বামী আটক

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে শিরিন আক্তার নামের এক নারীর চার টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে একটি ব্যাগ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্বামী দুলাল হাওলাদারকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে এসব তথ্য জানান যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু।

ওসি জানান, রোববার ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিরিনের লাশ উদ্ধার করে। দুলাল পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। শিরিন ছিলেন গৃহিণী। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল শিরিনকে হত্যা করেন দুলাল। পরে লাশ চার টুকরা করে একটি ব্যাগে রাখেন তিনি। ব্যাগের ভেতর শিরিনের মাথা, গলা ও দুই পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, শিরিন দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ছিলেন। দেশে ফিরে স্বামীর সঙ্গে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। শিরিন অন্য কারও সঙ্গে মুঠোফোনে কথা বলেন— এমন সন্দেহ করতেন তার স্বামী। এ নিয়ে গত দুই দিন ধরে তাদের মধ্যে ঝগড়া চলছিল।

এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত