সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বার্ষিক সদস্য চাঁদা ও কল্যাণ তহবিলের অর্থ পরিশোধের সুযোগ চালু করা হয়েছে। এর ফলে সদস্যরা ঘরে বসেই ডিজিটাল পদ্ধতিতে তাঁদের চাঁদা পরিশোধ করতে পারবেন।
ডিআরইউর সদস্যদের বার্ষিক চাঁদা ৩০০ টাকা এবং কল্যাণ তহবিলের চাঁদা ২০০ টাকা। অর্থাৎ, দুই খাতে একজন সদস্যকে মোট ৫০০ টাকা পরিশোধ করতে হবে।
সংগঠনটির ওয়েবসাইট www.dru.com.bd থেকে অনলাইন পেমেন্টের সুবিধা নেওয়া যাবে। ডেস্কটপ সংস্করণে ওয়েবসাইটের ওপরের ডান পাশে ‘Submit Membership Fee’ অপশনে ক্লিক করে এবং মোবাইল সংস্করণে মেনুবার থেকে একই অপশন নির্বাচন করে চাঁদা পরিশোধ করা যাবে। এ ছাড়া সরাসরি www.dru.com.bd/submit-member-fee লিংকে প্রবেশ করেও অর্থ জমা দেওয়া যাবে।
ডিআরইউ কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে চাঁদা পরিশোধের জন্য সদস্যদের কোনো অতিরিক্ত ফি দিতে হবে না। পেমেন্ট সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই সদস্যের মোবাইল ফোনে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে। ফলে চাঁদা পরিশোধের বিষয়টি নিশ্চিত করতে ডিআরইউ কার্যালয়ে ফোন করার প্রয়োজন হবে না।
বুধবার (১৪ অক্টোবর) ডিআরইউর অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল এ তথ্য জানিয়েছেন।
চলতি বছর ডিআরইউর অনলাইন পেমেন্ট গেটওয়েতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদকে যুক্ত করা হয়েছে। ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে দেশের অন্যান্য এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংক যুক্ত করার সুযোগ রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
ডিআরইউর সদস্যরা সরাসরি সংগঠনের কার্যালয়ে গিয়ে অথবা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আগামী ১৬ অক্টোবর, শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত চলতি বছরের চাঁদা পরিশোধ করতে পারবেন।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, হালনাগাদ চাঁদা পরিশোধ না থাকলে কোনো সদস্যের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যে সদস্যদের চাঁদা পরিশোধের জন্য অনুরোধ জানিয়েছে ডিআরইউ।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বার্ষিক সদস্য চাঁদা ও কল্যাণ তহবিলের অর্থ পরিশোধের সুযোগ চালু করা হয়েছে। এর ফলে সদস্যরা ঘরে বসেই ডিজিটাল পদ্ধতিতে তাঁদের চাঁদা পরিশোধ করতে পারবেন।
ডিআরইউর সদস্যদের বার্ষিক চাঁদা ৩০০ টাকা এবং কল্যাণ তহবিলের চাঁদা ২০০ টাকা। অর্থাৎ, দুই খাতে একজন সদস্যকে মোট ৫০০ টাকা পরিশোধ করতে হবে।
সংগঠনটির ওয়েবসাইট www.dru.com.bd থেকে অনলাইন পেমেন্টের সুবিধা নেওয়া যাবে। ডেস্কটপ সংস্করণে ওয়েবসাইটের ওপরের ডান পাশে ‘Submit Membership Fee’ অপশনে ক্লিক করে এবং মোবাইল সংস্করণে মেনুবার থেকে একই অপশন নির্বাচন করে চাঁদা পরিশোধ করা যাবে। এ ছাড়া সরাসরি www.dru.com.bd/submit-member-fee লিংকে প্রবেশ করেও অর্থ জমা দেওয়া যাবে।
ডিআরইউ কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে চাঁদা পরিশোধের জন্য সদস্যদের কোনো অতিরিক্ত ফি দিতে হবে না। পেমেন্ট সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই সদস্যের মোবাইল ফোনে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে। ফলে চাঁদা পরিশোধের বিষয়টি নিশ্চিত করতে ডিআরইউ কার্যালয়ে ফোন করার প্রয়োজন হবে না।
বুধবার (১৪ অক্টোবর) ডিআরইউর অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল এ তথ্য জানিয়েছেন।
চলতি বছর ডিআরইউর অনলাইন পেমেন্ট গেটওয়েতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদকে যুক্ত করা হয়েছে। ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে দেশের অন্যান্য এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংক যুক্ত করার সুযোগ রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
ডিআরইউর সদস্যরা সরাসরি সংগঠনের কার্যালয়ে গিয়ে অথবা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আগামী ১৬ অক্টোবর, শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত চলতি বছরের চাঁদা পরিশোধ করতে পারবেন।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, হালনাগাদ চাঁদা পরিশোধ না থাকলে কোনো সদস্যের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যে সদস্যদের চাঁদা পরিশোধের জন্য অনুরোধ জানিয়েছে ডিআরইউ।

আপনার মতামত লিখুন