ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

যৌনপল্লীতে বাড়ছে পাচারের শিকার হওয়া শিশু-কিশোরীর সংখ্যা: এনজিওর জরিপ

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৪ অক্টোবর ২০২৬ | ০৯:৩২ পিএম
| প্রিন্ট সংস্করণ

যৌনপল্লীতে বাড়ছে পাচারের শিকার হওয়া শিশু-কিশোরীর সংখ্যা: এনজিওর জরিপ

রাজবাড়ীর দৌলতদিয়াসহ ফরিদপুর ও ময়মনসিংহের চার যৌনপল্লীতে অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর সংখ্যা বেড়েছে বলে দাবি করেছে বেসরকারি সংস্থা শাপলা মহিলা সংস্থা। সংস্থাটির জরিপে বলা হয়েছে, এসব শিশু-কিশোরীর অধিকাংশই পাচারের শিকার হয়ে যৌনকর্মে নিয়োজিত হতে বাধ্য হচ্ছে। গত পাঁচ মাসে চার পল্লী থেকে আটজনকে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

ফরিদপুর শহরের রথখোলায় শাপলা মহিলা সংস্থার প্রধান কার্যালয়ে আজ বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে ‘প্রজন্ম সোপান প্রকল্প’-এর পাঁচ মাসের কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভায় এসব তথ্য তুলে ধরা হয়।

সভার উদ্বোধন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক চঞ্চলা মণ্ডল। সভায় যৌনপল্লীতে জন্ম নেওয়া শিশুকন্যা ও কিশোরীদের জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন স্থান থেকে পাচারের শিকার শিশু-কিশোরীদের উদ্ধারে সংস্থাটির কার্যক্রম তুলে ধরা হয়।

সংস্থাটির তথ্য অনুযায়ী, অপ্রাপ্তবয়স্ক কর্মীর সংখ্যা সবচেয়ে বেশি দৌলতদিয়া যৌনপল্লীতে। সেখানে তাঁদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে।

সংস্থাটির দাবি, গত পাঁচ মাসে পাচারের শিকার আট শিশু-কিশোরীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ফরিদপুরের রথখোলা থেকে দুজন, দৌলতদিয়া থেকে চারজন এবং ময়মনসিংহ থেকে দুজনকে উদ্ধার করা হয়।

চার যৌনপল্লীর ৮২৩ জন কর্মীর ওপর জরিপ চালিয়েছে সংস্থাটি।

জরিপের তথ্য তুলে ধরে সংস্থাটির কর্মকর্তারা বলেন, দৌলতদিয়া যৌনপল্লীতে অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরীর সংখ্যা তুলনামূলক বেশি বেড়েছে। ফরিদপুর ও ময়মনসিংহে এ সংখ্যা কম। তাঁদের দাবি, অধিকাংশ শিশু ও কিশোরী পাচারের শিকার হয়ে যৌনপল্লীতে পৌঁছেছে এবং যৌনকর্মে বাধ্য হচ্ছে। বাকিদের অনেকে যৌনপল্লীর নারী কর্মীদের সন্তান; তাদেরকে ১২ বছর বয়স থেকে যৌনকর্মে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

সংস্থাটির উপনির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী বলেন, পাচারের শিকার শিশু-কিশোরীদের উদ্ধারে গিয়ে তাঁরা নানা বাধার মুখে পড়ছেন। উদ্ধারকালে সংস্থাটির অন্তত চার সদস্যকে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশের কাছে দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

শ্যামল প্রকাশ অধিকারী বলেন, ‘এসব পল্লীতে জন্ম নেওয়া শিশু-কিশোরী এবং পাচারের শিকার অপ্রাপ্তবয়স্কদের নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়ানো হচ্ছে এবং যৌনকর্মে বাধ্য করা হচ্ছে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনজীবীরা কোনো নিয়ম মানছেন না।’

সভায় প্রকল্প ব্যবস্থাপক প্রশান্ত সাহা, সমকালের ব্যুরোপ্রধান হাসানুজ্জামান, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শ্রাবণ হাসান, সিটিজেন জার্নালের প্রতিনিধি রেজাউল করিম বিপুলসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বিষয় : শিশু ফরিদপুর পাচার প্রকল্প দৌলতদিয়া যৌনপল্লি যৌনকর্মী

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

যৌনপল্লীতে বাড়ছে পাচারের শিকার হওয়া শিশু-কিশোরীর সংখ্যা: এনজিওর জরিপ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

রাজবাড়ীর দৌলতদিয়াসহ ফরিদপুর ও ময়মনসিংহের চার যৌনপল্লীতে অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর সংখ্যা বেড়েছে বলে দাবি করেছে বেসরকারি সংস্থা শাপলা মহিলা সংস্থা। সংস্থাটির জরিপে বলা হয়েছে, এসব শিশু-কিশোরীর অধিকাংশই পাচারের শিকার হয়ে যৌনকর্মে নিয়োজিত হতে বাধ্য হচ্ছে। গত পাঁচ মাসে চার পল্লী থেকে আটজনকে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

ফরিদপুর শহরের রথখোলায় শাপলা মহিলা সংস্থার প্রধান কার্যালয়ে আজ বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে ‘প্রজন্ম সোপান প্রকল্প’-এর পাঁচ মাসের কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভায় এসব তথ্য তুলে ধরা হয়।

সভার উদ্বোধন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক চঞ্চলা মণ্ডল। সভায় যৌনপল্লীতে জন্ম নেওয়া শিশুকন্যা ও কিশোরীদের জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন স্থান থেকে পাচারের শিকার শিশু-কিশোরীদের উদ্ধারে সংস্থাটির কার্যক্রম তুলে ধরা হয়।

সংস্থাটির তথ্য অনুযায়ী, অপ্রাপ্তবয়স্ক কর্মীর সংখ্যা সবচেয়ে বেশি দৌলতদিয়া যৌনপল্লীতে। সেখানে তাঁদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে।

সংস্থাটির দাবি, গত পাঁচ মাসে পাচারের শিকার আট শিশু-কিশোরীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ফরিদপুরের রথখোলা থেকে দুজন, দৌলতদিয়া থেকে চারজন এবং ময়মনসিংহ থেকে দুজনকে উদ্ধার করা হয়।

চার যৌনপল্লীর ৮২৩ জন কর্মীর ওপর জরিপ চালিয়েছে সংস্থাটি।

জরিপের তথ্য তুলে ধরে সংস্থাটির কর্মকর্তারা বলেন, দৌলতদিয়া যৌনপল্লীতে অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরীর সংখ্যা তুলনামূলক বেশি বেড়েছে। ফরিদপুর ও ময়মনসিংহে এ সংখ্যা কম। তাঁদের দাবি, অধিকাংশ শিশু ও কিশোরী পাচারের শিকার হয়ে যৌনপল্লীতে পৌঁছেছে এবং যৌনকর্মে বাধ্য হচ্ছে। বাকিদের অনেকে যৌনপল্লীর নারী কর্মীদের সন্তান; তাদেরকে ১২ বছর বয়স থেকে যৌনকর্মে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

সংস্থাটির উপনির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী বলেন, পাচারের শিকার শিশু-কিশোরীদের উদ্ধারে গিয়ে তাঁরা নানা বাধার মুখে পড়ছেন। উদ্ধারকালে সংস্থাটির অন্তত চার সদস্যকে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশের কাছে দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

শ্যামল প্রকাশ অধিকারী বলেন, ‘এসব পল্লীতে জন্ম নেওয়া শিশু-কিশোরী এবং পাচারের শিকার অপ্রাপ্তবয়স্কদের নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়ানো হচ্ছে এবং যৌনকর্মে বাধ্য করা হচ্ছে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনজীবীরা কোনো নিয়ম মানছেন না।’

সভায় প্রকল্প ব্যবস্থাপক প্রশান্ত সাহা, সমকালের ব্যুরোপ্রধান হাসানুজ্জামান, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শ্রাবণ হাসান, সিটিজেন জার্নালের প্রতিনিধি রেজাউল করিম বিপুলসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত