ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

বিরোধিতার মধ্যেই খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির প্রস্তাব পাস

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৪ অক্টোবর ২০২৬ | ০৯:৩৯ পিএম
| প্রিন্ট সংস্করণ

বিরোধিতার মধ্যেই খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির প্রস্তাব পাস
বিরোধিতার মধ্যেই খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির প্রস্তাব পাস। ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারির অনুমোদন দিয়েছে দেশটির জাতীয় পরিষদ। বিরোধী দলের সদস্যদের আপত্তি ও স্লোগানের মধ্যেই বিপুল ভোটে প্রস্তাবটি পাস হয়।

প্রস্তাবের বিরোধিতা করে বিরোধী দলের সদস্যরা ‘গভর্নর শাসন মানি না, মানব না’ বলে স্লোগান দেন।

জাতীয় পরিষদে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, পাকিস্তানের সংবিধানের ২৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট গত ১১ অক্টোবর খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারির যে ঘোষণা দিয়েছেন, তা অনুমোদন করছে জাতীয় পরিষদ।

প্রস্তাবটি পাসের পর পরিষদের অধিবেশন আগামী শুক্রবার ১৬ অক্টোবর সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়।

খাইবার পাখতুনখোয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অন্যতম শক্তিশালী ঘাঁটি। ২০১৩ সাল থেকে বিভিন্ন নির্বাচনে প্রদেশটিতে দলটির প্রভাব বজায় রয়েছে। ২০২৪ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের ৬০ শতাংশের বেশি আসনে জয় পেয়েছিল পিটিআই।

২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। সাবেক এই ক্রিকেট অধিনায়ক এখনও পাকিস্তানের অন্যতম জনপ্রিয় রাজনীতিক হিসেবে বিবেচিত হন।

২০২৪ সালের জাতীয় নির্বাচনে ইমরান খানের সমর্থিত প্রার্থীরা জাতীয় পরিষদে সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠন করতে পারেননি। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের পর সামরিক বাহিনী ও দেশটির প্রধান দুটি বংশানুক্রমিক রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতা ভাগাভাগির যে সমঝোতা গড়ে ওঠে, তাতে ইমরান-সমর্থিত প্রার্থীরা ক্ষমতার বাইরে থেকে যান।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, বিশ্লেষকদের ধারণা, পিটিআই সহজেই জয় পেতে পারে অবাধ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলে।

এদিকে পিটিআইয়ের অভিযোগ, নিরাপত্তা পরিস্থিতিকে অজুহাত হিসেবে দেখিয়ে শাহবাজ শরিফের সরকার খাইবার পাখতুনখোয়ার নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছে।

বিষয় : পাকিস্তান

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিরোধিতার মধ্যেই খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির প্রস্তাব পাস

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারির অনুমোদন দিয়েছে দেশটির জাতীয় পরিষদ। বিরোধী দলের সদস্যদের আপত্তি ও স্লোগানের মধ্যেই বিপুল ভোটে প্রস্তাবটি পাস হয়।

প্রস্তাবের বিরোধিতা করে বিরোধী দলের সদস্যরা ‘গভর্নর শাসন মানি না, মানব না’ বলে স্লোগান দেন।

জাতীয় পরিষদে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, পাকিস্তানের সংবিধানের ২৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট গত ১১ অক্টোবর খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারির যে ঘোষণা দিয়েছেন, তা অনুমোদন করছে জাতীয় পরিষদ।

প্রস্তাবটি পাসের পর পরিষদের অধিবেশন আগামী শুক্রবার ১৬ অক্টোবর সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়।

খাইবার পাখতুনখোয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অন্যতম শক্তিশালী ঘাঁটি। ২০১৩ সাল থেকে বিভিন্ন নির্বাচনে প্রদেশটিতে দলটির প্রভাব বজায় রয়েছে। ২০২৪ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের ৬০ শতাংশের বেশি আসনে জয় পেয়েছিল পিটিআই।

২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। সাবেক এই ক্রিকেট অধিনায়ক এখনও পাকিস্তানের অন্যতম জনপ্রিয় রাজনীতিক হিসেবে বিবেচিত হন।

২০২৪ সালের জাতীয় নির্বাচনে ইমরান খানের সমর্থিত প্রার্থীরা জাতীয় পরিষদে সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠন করতে পারেননি। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের পর সামরিক বাহিনী ও দেশটির প্রধান দুটি বংশানুক্রমিক রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতা ভাগাভাগির যে সমঝোতা গড়ে ওঠে, তাতে ইমরান-সমর্থিত প্রার্থীরা ক্ষমতার বাইরে থেকে যান।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, বিশ্লেষকদের ধারণা, পিটিআই সহজেই জয় পেতে পারে অবাধ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলে।

এদিকে পিটিআইয়ের অভিযোগ, নিরাপত্তা পরিস্থিতিকে অজুহাত হিসেবে দেখিয়ে শাহবাজ শরিফের সরকার খাইবার পাখতুনখোয়ার নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত