ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৪ অক্টোবর ২০২৬ | ০১:২২ পিএম
| প্রিন্ট সংস্করণ

সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের

সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সম্প্রতি মক্কা প্রতিরক্ষা জোটের মহাসচিব নওমান মাহমুদের সঙ্গে এক বৈঠকে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

শেহবাজ শরিফ বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের সার্বভৌমত্ব, প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান দেশটির পাশে রয়েছে। একই সঙ্গে সৌদি আরবের আত্মরক্ষার বৈধ অধিকারের প্রতিও পূর্ণ সমর্থন রয়েছে ইসলামাবাদের।

বৈঠকে অবসরপ্রাপ্ত পাকিস্তানি সেনা কর্মকর্তা ও জোটের মহাসচিব নওমান মাহমুদ প্রতিরক্ষা চুক্তির কাঠামোর আওতায় সামরিক ও কৌশলগত সহযোগিতা জোরদারের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এর আগে চলতি মাসে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব প্রতিরক্ষা চুক্তির আওতায় ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ সক্রিয় করার বিষয়ে একমত হয়। ইয়েমেনের হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েনের বিষয়টিও আলোচনায় আসে।

সূত্র: আল জাজিরা।

বিষয় : পাকিস্তান সৌদি আরব নিরাপত্তা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সম্প্রতি মক্কা প্রতিরক্ষা জোটের মহাসচিব নওমান মাহমুদের সঙ্গে এক বৈঠকে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

শেহবাজ শরিফ বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের সার্বভৌমত্ব, প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান দেশটির পাশে রয়েছে। একই সঙ্গে সৌদি আরবের আত্মরক্ষার বৈধ অধিকারের প্রতিও পূর্ণ সমর্থন রয়েছে ইসলামাবাদের।

বৈঠকে অবসরপ্রাপ্ত পাকিস্তানি সেনা কর্মকর্তা ও জোটের মহাসচিব নওমান মাহমুদ প্রতিরক্ষা চুক্তির কাঠামোর আওতায় সামরিক ও কৌশলগত সহযোগিতা জোরদারের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এর আগে চলতি মাসে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব প্রতিরক্ষা চুক্তির আওতায় ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ সক্রিয় করার বিষয়ে একমত হয়। ইয়েমেনের হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েনের বিষয়টিও আলোচনায় আসে।

সূত্র: আল জাজিরা।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত