ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

রূপসায় ইটভাটার অফিসে গুলি করে হত্যা, আসামি গ্রেপ্তার চট্টগ্রামে

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৪ অক্টোবর ২০২৬ | ০৮:৩১ এএম
| প্রিন্ট সংস্করণ

রূপসায় ইটভাটার অফিসে গুলি করে হত্যা, আসামি গ্রেপ্তার চট্টগ্রামে

খুলনার রূপসায় ইটভাটার অফিসে ঢুকে ফখরুল ইসলামকে (৩২) গুলি করে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম আসামি আব্দুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার রাতে হাটহাজারী থানা এলাকায় এসআরবি-৬ খুলনা ও এসআরবি-৭ চট্টগ্রামের যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আব্দুর রহমান খুলনার রূপসা উপজেলার ইলাইপুর এলাকার আব্দুর রউফ শেখের ছেলে।

এসআরবি-৬-এর সদর দপ্তর থেকে জানানো হয়, গত ১২ আগস্ট রাতে রূপসা থানার ‘মেসার্স রূপসা ব্রিকস’ নামের ইটভাটার অফিসে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ফখরুল ইসলামের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এসআরবি-৬ জানিয়েছে, গ্রেপ্তার আব্দুর রহমানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় জড়িত বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রূপসায় ইটভাটার অফিসে গুলি করে হত্যা, আসামি গ্রেপ্তার চট্টগ্রামে

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

খুলনার রূপসায় ইটভাটার অফিসে ঢুকে ফখরুল ইসলামকে (৩২) গুলি করে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম আসামি আব্দুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার রাতে হাটহাজারী থানা এলাকায় এসআরবি-৬ খুলনা ও এসআরবি-৭ চট্টগ্রামের যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আব্দুর রহমান খুলনার রূপসা উপজেলার ইলাইপুর এলাকার আব্দুর রউফ শেখের ছেলে।

এসআরবি-৬-এর সদর দপ্তর থেকে জানানো হয়, গত ১২ আগস্ট রাতে রূপসা থানার ‘মেসার্স রূপসা ব্রিকস’ নামের ইটভাটার অফিসে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ফখরুল ইসলামের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এসআরবি-৬ জানিয়েছে, গ্রেপ্তার আব্দুর রহমানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় জড়িত বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত