ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল নবম শ্রেণির ছাত্র

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৩ অক্টোবর ২০২৬ | ০৯:০৯ পিএম
| প্রিন্ট সংস্করণ

চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল নবম শ্রেণির ছাত্র
ছাত্রের হামলায় আহত শিক্ষক সুচরিত চৌধুরী।ছবি: সংগৃহীত

পরীক্ষা চলছিল স্কুলে। এ সময় নবম শ্রেণির এক ছাত্রকে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করেন এক শিক্ষক। ওই শিক্ষক তাকে চুল কাটতেও বলেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই ছাত্র শিক্ষকের ওপর ঝাঁপিয়ে পড়ে। কলম দিয়ে শিক্ষককে একাধিক আঘাত করে রক্তাক্ত করে।

আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে চট্টগ্রামের রাউজানের আরআরএসি সরকারি উচ্চবিদ্যালয়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বার্ষিক পরীক্ষা চলার সময় এ ঘটনা ঘটে। ছাত্রের হামলায় আহত শিক্ষকের নাম সুচরিত চৌধুরী। তিনি আরআরএসি উচ্চবিদ্যালয়ের কারিগরি শাখার মেকানিক্যাল বিভাগের শিক্ষক। হামলার শিকার হওয়ার পর ওই স্কুলের শিক্ষকেরা তাঁকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানান, তাঁর মাথার এক পাশে সেলাই পড়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত ছাত্র বেশ কিছুদিন ধরে ক্লাসে অনিয়মিত ছিল। ঠিকমতো ক্লাস করত না, দেরিতে স্কুলে আসত। পরীক্ষার সময়েও ঠিক সময়ে আসত না। টেকনিক্যাল বিভাগের পরীক্ষা চলাকালীন ওই শিক্ষক অভিযুক্ত ছাত্রকে শাসন করেন। এতেই ক্ষুব্ধ হয়ে সে পরীক্ষার হলে এ ঘটনা ঘটিয়েছে।

প্রধান শিক্ষক মোস্তাক আহম্মদ বলেন, ওই ছাত্রের আচরণে বেশ কিছুদিন ধরে উগ্রতা লক্ষ করা গেছে। এ বিষয়ে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা ও করণীয় নির্ধারণ করা হবে। ওই শিক্ষার্থী এখন অন্যদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ আসছে তাঁর কাছে।

বিষয় : চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগ অপরাধ রাউজান

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল নবম শ্রেণির ছাত্র

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

পরীক্ষা চলছিল স্কুলে। এ সময় নবম শ্রেণির এক ছাত্রকে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করেন এক শিক্ষক। ওই শিক্ষক তাকে চুল কাটতেও বলেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই ছাত্র শিক্ষকের ওপর ঝাঁপিয়ে পড়ে। কলম দিয়ে শিক্ষককে একাধিক আঘাত করে রক্তাক্ত করে।

আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে চট্টগ্রামের রাউজানের আরআরএসি সরকারি উচ্চবিদ্যালয়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বার্ষিক পরীক্ষা চলার সময় এ ঘটনা ঘটে। ছাত্রের হামলায় আহত শিক্ষকের নাম সুচরিত চৌধুরী। তিনি আরআরএসি উচ্চবিদ্যালয়ের কারিগরি শাখার মেকানিক্যাল বিভাগের শিক্ষক। হামলার শিকার হওয়ার পর ওই স্কুলের শিক্ষকেরা তাঁকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানান, তাঁর মাথার এক পাশে সেলাই পড়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত ছাত্র বেশ কিছুদিন ধরে ক্লাসে অনিয়মিত ছিল। ঠিকমতো ক্লাস করত না, দেরিতে স্কুলে আসত। পরীক্ষার সময়েও ঠিক সময়ে আসত না। টেকনিক্যাল বিভাগের পরীক্ষা চলাকালীন ওই শিক্ষক অভিযুক্ত ছাত্রকে শাসন করেন। এতেই ক্ষুব্ধ হয়ে সে পরীক্ষার হলে এ ঘটনা ঘটিয়েছে।

প্রধান শিক্ষক মোস্তাক আহম্মদ বলেন, ওই ছাত্রের আচরণে বেশ কিছুদিন ধরে উগ্রতা লক্ষ করা গেছে। এ বিষয়ে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা ও করণীয় নির্ধারণ করা হবে। ওই শিক্ষার্থী এখন অন্যদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ আসছে তাঁর কাছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত