ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ করায় যুবদল নেতাকে হাতুড়িপেটা

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৩ অক্টোবর ২০২৬ | ০৮:৪৯ পিএম
| প্রিন্ট সংস্করণ

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ করায় যুবদল নেতাকে হাতুড়িপেটা
যুবদল নেতা খোরশেদ আহমেদকে হাতুড়িপেটা করায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ছবি : সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ করায় জেলা যুবদলের এক নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে। সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। তাকে বাচাতে গিয়ে আরও তিনজন আহত হয়েছেন।

আহত যুবদল নেতার নাম শেখ খোরশেদ আহমেদ ওরফে দোলন। তিনি রামনগর ইউনিয়নের দুলারডাঙ্গী গ্রামের বাসিন্দা এবং জেলা যুবদলের সদস্য। আহত অন্য তিনজন হলেন একই ইউনিয়নের উত্তর গোপীনাথপুর গ্রামের সুমন তালুকদার (৩৬), গোপালপুর গ্রামের ওয়াজেদ মোল্লা (৫০) ও বাড়ৈইডাঙ্গী গ্রামের মোস্তাক আহমেদ (৫০)। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নগরকান্দার প্রতিটি ইউনিয়ন থেকে সারের ডিলারশিপের জন্য ১২ থেকে ১৫টি করে আবেদন জমা পড়ে। আবেদন যাচাই-বাছাই শেষে ২৪ সেপ্টেম্বর প্রতি ইউনিয়ন থেকে তিনজন করে প্রার্থীর তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়। গত বৃহস্পতিবার প্রতিটি ইউনিয়নে একজন করে ডিলার মনোনীত করা হয়। পরদিন শুক্রবার এ তালিকা প্রকাশ করা হলে বিভিন্ন ইউনিয়নে নিয়োগ নিয়ে অসন্তোষ দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর ইউনিয়নে ডিলারশিপের জন্য আবেদন করেছিলেন আহত যুবদল নেতা খোরশেদ আহমেদ এবং একই ইউনিয়নের বাসিন্দা মান্নান মন্ডলের ছেলে শিবলী সাদিক ওরফে তুষার মন্ডল (৩০)। তাদের মধ্যে শিবলী সাদিককে ডিলার হিসেবে মনোনীত করা হয়।

গত রোববার নগরকান্দা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ডিলারশিপ থেকে বঞ্চিত প্রার্থীরা। সেখানে শিবলী সাদিক টাকা দিয়ে ডিলার হয়েছেন বলে অভিযোগ করেন খোরশেদ আহমেদ। এর জেরেই তার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

খোরশেদের ভাই শেখ ফরিদ আহমেদ অভিযোগ করেন, সোমবার সন্ধ্যায় বাঙ্গাবাড়িয়া বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন তার ভাই। এ সময় শিবলীর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন হাতুড়ি ও দেশি অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান।

শেখ ফরিদ আহমেদ বলেন, ‘সারা জীবন বিএনপি করে আমরা বঞ্চিত হয়েছি। টাকার বিনিময়ে ডিলারশিপ নিয়োগ দেওয়া হয়েছে। আমার ভাই প্রতিবাদ করায় তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তাকে যারা বাচাতে গেছে প্রত্যেককেই পেটানো হয়েছে।’

অভিযোগের বিষয়ে শিবলী সাদিকের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল বলেন, সারের ডিলার নিয়োগ নিয়ে প্রতিবাদের জেরেই এ মারামারির ঘটনা ঘটেছে।

মারামারির ঘটনায় মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি বলে জানিয়েছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ।

উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলীমুজ্জামান বলেন, বঞ্চিত ডিলাররা যে অভিযোগ করেছেন, তার মধ্যে সত্যতা আছে। একজন নিবেদিতপ্রাণ বিএনপির কর্মীর সব যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে ডিলারশিপ না দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কাউকে দিলেও তো ক্ষোভ তৈরি হবে। এখানেও তাই হয়েছে। 

তবে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। তিনি বলেন, ‘আমরা প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে যোগ্য প্রার্থীর নাম মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় যাদের যোগ্য মনে করেছে, তাদের নিয়োগ দিয়েছে। মনোনয়ন পাঠানোর পর আমাদের কোনো ভূমিকা ছিল না।’

ইউএনও আরও বলেন, শুধু বিএনপির লোকদের নিয়োগ দিতে হবে, এমন কোনো শর্ত নীতিমালায় নেই।

বিষয় : যুবদল ফরিদপুর

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ করায় যুবদল নেতাকে হাতুড়িপেটা

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত