ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

নেত্রকোনায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কিত সংবাদ সম্মেলন

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১২ অক্টোবর ২০২৬ | ০৯:০৫ পিএম
| প্রিন্ট সংস্করণ

নেত্রকোনায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কিত সংবাদ সম্মেলন

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে এক অবহিতকরণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রণালয়ের সরাসরি দিকনির্দেশনায় একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. সহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কান্তি সরকার, জিপি আইনজীবী মাহফুজুল হকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নেত্রকোনা জেলায় এ কার্যক্রমে মোট ৮০৯ জন তথ্য সংগ্রহকারী সরাসরি মাঠে কাজ করবেন এবং ৮০ জনকে রিজার্ভ রাখা হয়েছে। তথ্য সংগ্রহের জন্য ১৭০ জন সদস্য প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং তাদের প্রত্যেককে ট্যাব প্রদান করা হয়েছে। এ ছাড়া ৮০ জন সুপারভাইজার সরাসরি মাঠে কাজ তদারকি করবেন এবং ৯ জনকে রিজার্ভ রাখা হয়েছে। আজ থেকেই জেলার ১০টি উপজেলায় একযোগে এ তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।

নেত্রকোনা জেলার ১০টি উপজেলা ও পৌরসভার প্রায় ২৪ লাখ ৩৭ হাজার ৬০০ জনসংখ্যার মাঝে মোট ৫ লাখ ৭৫ হাজার ৪১টি পরিবার (খানা) থেকে ডিজিটাল অ্যাপসের মাধ্যমে সরাসরি এই তথ্য সংগ্রহ করা হবে।

নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিজা খাতুন জানান, প্রথম ধাপে সদরের আমতলা ও কাইলাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে তথ্য সংগ্রহ শুরু করা হবে। অন্যদিকে পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পৌরসভার ১, ৫ ও ৯ নম্বর ওয়ার্ডে আগে কাজ শুরু হবে, যার মধ্যে ১ নম্বর ওয়ার্ডের সাতপাই রেল কলোনি থেকে প্রথম তথ্য সংগৃহীত হবে।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, তথ্যে কোনো অনিয়ম বা ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নিজস্ব মনিটরিং টিমের পাশাপাশি সাংবাদিক ভাইদেরও তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানাচ্ছি।

বিষয় : ফ্যামিলি কার্ড সংবাদ সম্মেলন

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নেত্রকোনায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কিত সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে এক অবহিতকরণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রণালয়ের সরাসরি দিকনির্দেশনায় একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. সহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কান্তি সরকার, জিপি আইনজীবী মাহফুজুল হকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নেত্রকোনা জেলায় এ কার্যক্রমে মোট ৮০৯ জন তথ্য সংগ্রহকারী সরাসরি মাঠে কাজ করবেন এবং ৮০ জনকে রিজার্ভ রাখা হয়েছে। তথ্য সংগ্রহের জন্য ১৭০ জন সদস্য প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং তাদের প্রত্যেককে ট্যাব প্রদান করা হয়েছে। এ ছাড়া ৮০ জন সুপারভাইজার সরাসরি মাঠে কাজ তদারকি করবেন এবং ৯ জনকে রিজার্ভ রাখা হয়েছে। আজ থেকেই জেলার ১০টি উপজেলায় একযোগে এ তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।

নেত্রকোনা জেলার ১০টি উপজেলা ও পৌরসভার প্রায় ২৪ লাখ ৩৭ হাজার ৬০০ জনসংখ্যার মাঝে মোট ৫ লাখ ৭৫ হাজার ৪১টি পরিবার (খানা) থেকে ডিজিটাল অ্যাপসের মাধ্যমে সরাসরি এই তথ্য সংগ্রহ করা হবে।

নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিজা খাতুন জানান, প্রথম ধাপে সদরের আমতলা ও কাইলাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে তথ্য সংগ্রহ শুরু করা হবে। অন্যদিকে পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পৌরসভার ১, ৫ ও ৯ নম্বর ওয়ার্ডে আগে কাজ শুরু হবে, যার মধ্যে ১ নম্বর ওয়ার্ডের সাতপাই রেল কলোনি থেকে প্রথম তথ্য সংগৃহীত হবে।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, তথ্যে কোনো অনিয়ম বা ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নিজস্ব মনিটরিং টিমের পাশাপাশি সাংবাদিক ভাইদেরও তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানাচ্ছি।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত