ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১২ অক্টোবর ২০২৬ | ০৯:১৭ পিএম
| প্রিন্ট সংস্করণ

সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল

সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ বিচারব্যবস্থার গতি ‘কমিয়ে দিচ্ছে’ এবং মানুষের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে ‘প্রতিবন্ধকতা’ তৈরি করছে বলে মনে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। অবকাশের বর্তমান নিয়ম পুনর্বিবেচনার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে কথা বলেন।

রুহুল কুদ্দুস কাজল বলেন, সুপ্রিম কোর্টের বর্ষপঞ্জি পর্যালোচনা করলে দেখা যায়, বছরে ৩৬৫ দিনের উল্লেখযোগ্য একটি সময় ছুটি থাকে। সরকারি ছুটির পাশাপাশি সুপ্রিম কোর্টের নিজস্ব দীর্ঘ অবকাশও রয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক থাকাকালে এ ছুটি কমানোর উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, এই দীর্ঘ অবকাশের কারণে আমাদের বিচারব্যবস্থার গতি শ্লথ হচ্ছে এবং মামলা নিষ্পত্তি হচ্ছে না।

দীর্ঘ অবকাশে বিচারপতিরা অসমাপ্ত রায় লিখে শেষ করবেন— এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে তা সব ক্ষেত্রে ‘পূরণ হচ্ছে না’ বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

বিষয় : সুপ্রিম কোর্ট অ্যাটর্নি জেনারেল

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ বিচারব্যবস্থার গতি ‘কমিয়ে দিচ্ছে’ এবং মানুষের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে ‘প্রতিবন্ধকতা’ তৈরি করছে বলে মনে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। অবকাশের বর্তমান নিয়ম পুনর্বিবেচনার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে কথা বলেন।

রুহুল কুদ্দুস কাজল বলেন, সুপ্রিম কোর্টের বর্ষপঞ্জি পর্যালোচনা করলে দেখা যায়, বছরে ৩৬৫ দিনের উল্লেখযোগ্য একটি সময় ছুটি থাকে। সরকারি ছুটির পাশাপাশি সুপ্রিম কোর্টের নিজস্ব দীর্ঘ অবকাশও রয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক থাকাকালে এ ছুটি কমানোর উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, এই দীর্ঘ অবকাশের কারণে আমাদের বিচারব্যবস্থার গতি শ্লথ হচ্ছে এবং মামলা নিষ্পত্তি হচ্ছে না।

দীর্ঘ অবকাশে বিচারপতিরা অসমাপ্ত রায় লিখে শেষ করবেন— এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে তা সব ক্ষেত্রে ‘পূরণ হচ্ছে না’ বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত