ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৩ অক্টোবর ২০২৬ | ০৪:০৫ পিএম
| প্রিন্ট সংস্করণ

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের
জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী

রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সোমবার (১২ অক্টোবর) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, স্কুল চলাকালে অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে উপস্থিত না থেকে কোচিং সেন্টারে চলে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলার সময়ে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখলে অভিযান চালানো হবে বলেও জানান জেলা প্রশাসক। তিনি বলেন, কোচিং সেন্টার নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। বিশেষ করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কোচিংয়ের জন্য অগ্রিম টাকা নেওয়ার পর তা ফেরত না দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব বিষয়েও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

গণবিজ্ঞপ্তি বাস্তবায়নে রাজশাহীর পুলিশ সুপার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিষয় : শিক্ষা প্রতিষ্ঠান

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সোমবার (১২ অক্টোবর) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, স্কুল চলাকালে অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে উপস্থিত না থেকে কোচিং সেন্টারে চলে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলার সময়ে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখলে অভিযান চালানো হবে বলেও জানান জেলা প্রশাসক। তিনি বলেন, কোচিং সেন্টার নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। বিশেষ করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কোচিংয়ের জন্য অগ্রিম টাকা নেওয়ার পর তা ফেরত না দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব বিষয়েও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

গণবিজ্ঞপ্তি বাস্তবায়নে রাজশাহীর পুলিশ সুপার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত