ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৫ অক্টোবর ২০২৬ | ১০:০৯ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার

বান্দরবানের লামা উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাতে পৃথক দুটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ছাত্রীরা হলেন- রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)।

বান্দরবানে পুলিশ মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে লামা থানাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিম পাড়া এলাকা থেকে ওই তিন ছাত্রী নিখোঁজ হয়।

পরে তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকার ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের আরেকটি বাসা থেকে পৃথকভাবে তাদের উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য মতে, ওই তিন ছাত্রী সেখানে গৃহপরিচারিকার কাজের জন্য অবস্থান করছিলেন। উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তিন স্কুলছাত্রীকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, গত ১১ অক্টোবর সার্টিফিকেট আনতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তারা।

বিষয় : উদ্ধার চট্টগ্রাম বান্দরবান স্কুলছাত্রী নিখোঁজ লামা তিন কিশোরী

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

বান্দরবানের লামা উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাতে পৃথক দুটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ছাত্রীরা হলেন- রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)।

বান্দরবানে পুলিশ মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে লামা থানাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিম পাড়া এলাকা থেকে ওই তিন ছাত্রী নিখোঁজ হয়।

পরে তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকার ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের আরেকটি বাসা থেকে পৃথকভাবে তাদের উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য মতে, ওই তিন ছাত্রী সেখানে গৃহপরিচারিকার কাজের জন্য অবস্থান করছিলেন। উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তিন স্কুলছাত্রীকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, গত ১১ অক্টোবর সার্টিফিকেট আনতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তারা।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত