ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৬ অক্টোবর ২০২৬ | ১২:১০ পিএম
| প্রিন্ট সংস্করণ

নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
সাজেক ভ্যালি। ফাইল ছবি

চার দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম দিনেই পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরই সেখানে পাঁচ শতাধিক পর্যটক পৌঁছেছেন। পর্যটকদের আগমনে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সাজেকের রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে স্বস্তি। তাদের আশা, আসন্ন দুর্গাপূজার ছুটিতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। এতে সাম্প্রতিক সময়ের আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

সাজেক জিপগাড়ির লাইনম্যান ইয়াছিন আরাফাত বলেন, শুক্রবার সকালে খাগড়াছড়ি থেকে প্রায় ৫০ থেকে ৫৫টি জিপ, মাহিন্দ্র ও মোটরসাইকেলে করে পাঁচ শতাধিক পর্যটক সাজেকে এসেছেন। বিকালের স্কর্টেও আরও পর্যটক আসবেন বলে আশা করছেন তিনি।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, দীর্ঘদিন পর্যটক না আসায় পাহাড়ের এই পর্যটন খাত ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। তবে দুর্গাপূজার ছুটিতে পর্যাপ্ত পর্যটক এলে গত কয়েক দিনের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে। ইতিমধ্যে পূজার ছুটিকে কেন্দ্র করে সাজেকের অধিকাংশ রিসোর্ট ও কটেজের কক্ষ বুকিং শুরু হয়েছে।

নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসন সাজেক পর্যটনকেন্দ্রে ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিলো। সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পর্যটকদের জন্য সাজেক আবারও উন্মুক্ত করে দেওয়া হয়।

বিষয় : দুর্গাপূজা ভ্রমণ সাজেক রিসোর্ট ভ্রমণ নিষেধাজ্ঞা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

চার দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম দিনেই পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরই সেখানে পাঁচ শতাধিক পর্যটক পৌঁছেছেন। পর্যটকদের আগমনে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সাজেকের রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে স্বস্তি। তাদের আশা, আসন্ন দুর্গাপূজার ছুটিতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। এতে সাম্প্রতিক সময়ের আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

সাজেক জিপগাড়ির লাইনম্যান ইয়াছিন আরাফাত বলেন, শুক্রবার সকালে খাগড়াছড়ি থেকে প্রায় ৫০ থেকে ৫৫টি জিপ, মাহিন্দ্র ও মোটরসাইকেলে করে পাঁচ শতাধিক পর্যটক সাজেকে এসেছেন। বিকালের স্কর্টেও আরও পর্যটক আসবেন বলে আশা করছেন তিনি।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, দীর্ঘদিন পর্যটক না আসায় পাহাড়ের এই পর্যটন খাত ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। তবে দুর্গাপূজার ছুটিতে পর্যাপ্ত পর্যটক এলে গত কয়েক দিনের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে। ইতিমধ্যে পূজার ছুটিকে কেন্দ্র করে সাজেকের অধিকাংশ রিসোর্ট ও কটেজের কক্ষ বুকিং শুরু হয়েছে।

নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসন সাজেক পর্যটনকেন্দ্রে ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিলো। সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পর্যটকদের জন্য সাজেক আবারও উন্মুক্ত করে দেওয়া হয়।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত