ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

১৩ ঘণ্টা পার হলেও দুই পুলিশ সদস্যকে ফেরত দেয়নি বিএসএফ


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৬ অক্টোবর ২০২৬ | ০১:১১ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

১৩ ঘণ্টা পার হলেও দুই পুলিশ সদস্যকে ফেরত দেয়নি বিএসএফ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৩ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনার বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া থানার এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত সিএনজিচালিত অটোরিকশায় রাতের দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা উপজেলার শশীদল ইউনিয়নের আশা বাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় মাদক উদ্ধারে অভিযানে যাচ্ছিলেন। পুলিশ দেখে মাদক কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। 

একপর্যায়ে ভারতীয় মাদক কারবারিরা দুই পুলিশ সদস্যকে ধরে মারধর করে বিএসএফের হাতে তুলে দেয় বলে জানা গেছে।

এদিকে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনতে দুই দেশের সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ চলছে। তবে তাদের ফেরত দেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের আশাবাড়ি এলাকা থেকে বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে আটক করে নিয়ে যায় বিএসএফ।

বিষয় : আটক বাংলাদেশ কুমিল্লা বিএসএফ সীমান্ত দুই পুলিশ সদস্য

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


১৩ ঘণ্টা পার হলেও দুই পুলিশ সদস্যকে ফেরত দেয়নি বিএসএফ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৩ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনার বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া থানার এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত সিএনজিচালিত অটোরিকশায় রাতের দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা উপজেলার শশীদল ইউনিয়নের আশা বাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় মাদক উদ্ধারে অভিযানে যাচ্ছিলেন। পুলিশ দেখে মাদক কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। 

একপর্যায়ে ভারতীয় মাদক কারবারিরা দুই পুলিশ সদস্যকে ধরে মারধর করে বিএসএফের হাতে তুলে দেয় বলে জানা গেছে।

এদিকে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনতে দুই দেশের সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ চলছে। তবে তাদের ফেরত দেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের আশাবাড়ি এলাকা থেকে বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে আটক করে নিয়ে যায় বিএসএফ।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত