ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে দুদকের মামলা


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৯ অক্টোবর ২০২৬ | ০৬:০০ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে দুদকের মামলা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের প্রধান কার্যালয় থেকে গতকাল রবিবার এ মামলার অনুমোদন দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। এ আইনের ২৬(২) ধারায় সম্পদের বিবরণী জমা না দেওয়া বা মিথ্যা তথ্য দেওয়ার শাস্তির বিধান রয়েছে। আর ২৭(১) ধারায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধ ও শাস্তির কথা বলা হয়েছে।

দুদকের উপ-পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মো. খায়রুল হক স্বাক্ষরিত অনুমোদনপত্রে বলা হয়, অনুসন্ধানকারী কর্মকর্তার দাখিল করা প্রতিবেদন ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

নাজমুল আলম ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্রলীগের নেতৃত্বে থাকার সময় তার বিরুদ্ধে অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে।

গত ৫ অক্টোবর নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেয় আদালত। ওই আবেদনে বলা হয়, নাজমুল আলমের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করে তা নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে এনে বৈধতা দেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে।

এ ছাড়া বিদেশে অর্থপাচার করে সম্পদ অর্জনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগও অনুসন্ধানে নেমেছিল দুদক।

বিষয় : মামলা দুদক সিদ্দিকী নাজমুল

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের প্রধান কার্যালয় থেকে গতকাল রবিবার এ মামলার অনুমোদন দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। এ আইনের ২৬(২) ধারায় সম্পদের বিবরণী জমা না দেওয়া বা মিথ্যা তথ্য দেওয়ার শাস্তির বিধান রয়েছে। আর ২৭(১) ধারায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধ ও শাস্তির কথা বলা হয়েছে।

দুদকের উপ-পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মো. খায়রুল হক স্বাক্ষরিত অনুমোদনপত্রে বলা হয়, অনুসন্ধানকারী কর্মকর্তার দাখিল করা প্রতিবেদন ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

নাজমুল আলম ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্রলীগের নেতৃত্বে থাকার সময় তার বিরুদ্ধে অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে।

গত ৫ অক্টোবর নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেয় আদালত। ওই আবেদনে বলা হয়, নাজমুল আলমের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করে তা নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে এনে বৈধতা দেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে।

এ ছাড়া বিদেশে অর্থপাচার করে সম্পদ অর্জনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগও অনুসন্ধানে নেমেছিল দুদক।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত