সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ঝালকাঠি পৌর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি লিয়াকত আলী তালুকদারের মালিকানাধীন ভবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) রাতে ঝালকাঠি কোর্ট রোডের এ ভবনের তৃতীয় তলায় এনসিপির অফিস উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহামুদা মিতু। এ সময় শহীদ ওসমান হাদীর বোন মাসুমা হাদী ও ঝালকাঠি জেলা এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঝালকাঠি শহর আওয়ামী লীগের সভাপতি ও তার ছেলে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদারের মালিকানাধীন ওই ভবনে ইতোপূর্বে শহর আওয়ামী লীগের অফিস ছিল।
এ বিষয় জানতে চাইলে ভবনের মালিক লিয়াকত আলী তালুকদার সাংবাদিকদের জানান, তার ছেলে মিঠু তালুকদার অফিস ভাড়া দিয়েছে, তিনি কিছু জানেন না।
মিঠু তালুকদার বলেন, ১২ হাজার টাকা মাসিক ভাড়া ও ২ লাখ টাকা অগ্রীম নিয়ে এনসিপিকে অফিস ভাড়া দেওয়া হয়েছে।
এ বিষয়ে এনসিপির ঝালকাঠি জেলা সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেন বলেন, আসলে আমরা কোনো অফিস খুঁজে পাচ্ছিলাম না। কোনোটা পেলেও আবার মালিক ভাড়া দিতে চায় না। এখানে তাদের অনুরোধ করায় তারা ভাড়া দিতে রাজি হয়। এখানে আমরা দুই লাখ টাকা অগ্রীম এবং ১২ হাজার টাকা মাসিক ভাড়ায় অফিস নিয়েছি।
ভবনের মালিক বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এবং বাবা ছেলে দুজনই একাধিক মামলার আসামি। এনসিপিকে অফিস ভাড়া দিয়ে তারা কোনো সিম্পেথি নিচ্ছে কিনা জানতে চাইলে জাকির হোসেন বলেন, আসলে এ ব্যাপারে আমি কিছুই জানি না।
এদিকে শহর আওয়ামী লীগের অফিসে এনসিপি কার্যালয় উদ্বোধন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে।
বিষয় : আওয়ামী লীগ এনসিপি ঝালকাঠি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
ঝালকাঠি পৌর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি লিয়াকত আলী তালুকদারের মালিকানাধীন ভবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) রাতে ঝালকাঠি কোর্ট রোডের এ ভবনের তৃতীয় তলায় এনসিপির অফিস উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহামুদা মিতু। এ সময় শহীদ ওসমান হাদীর বোন মাসুমা হাদী ও ঝালকাঠি জেলা এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঝালকাঠি শহর আওয়ামী লীগের সভাপতি ও তার ছেলে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদারের মালিকানাধীন ওই ভবনে ইতোপূর্বে শহর আওয়ামী লীগের অফিস ছিল।
এ বিষয় জানতে চাইলে ভবনের মালিক লিয়াকত আলী তালুকদার সাংবাদিকদের জানান, তার ছেলে মিঠু তালুকদার অফিস ভাড়া দিয়েছে, তিনি কিছু জানেন না।
মিঠু তালুকদার বলেন, ১২ হাজার টাকা মাসিক ভাড়া ও ২ লাখ টাকা অগ্রীম নিয়ে এনসিপিকে অফিস ভাড়া দেওয়া হয়েছে।
এ বিষয়ে এনসিপির ঝালকাঠি জেলা সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেন বলেন, আসলে আমরা কোনো অফিস খুঁজে পাচ্ছিলাম না। কোনোটা পেলেও আবার মালিক ভাড়া দিতে চায় না। এখানে তাদের অনুরোধ করায় তারা ভাড়া দিতে রাজি হয়। এখানে আমরা দুই লাখ টাকা অগ্রীম এবং ১২ হাজার টাকা মাসিক ভাড়ায় অফিস নিয়েছি।
ভবনের মালিক বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এবং বাবা ছেলে দুজনই একাধিক মামলার আসামি। এনসিপিকে অফিস ভাড়া দিয়ে তারা কোনো সিম্পেথি নিচ্ছে কিনা জানতে চাইলে জাকির হোসেন বলেন, আসলে এ ব্যাপারে আমি কিছুই জানি না।
এদিকে শহর আওয়ামী লীগের অফিসে এনসিপি কার্যালয় উদ্বোধন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে।

আপনার মতামত লিখুন