ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৪ অক্টোবর ২০২৬ | ০২:২৪ পিএম
| প্রিন্ট সংস্করণ

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। 

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার পাশাপাশি ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকড করেছে একটি দুর্বৃত্ত চক্র।

এতে আরও বলা হয়, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবাইকে কোনো ধরনের লেনদেন করা থেকে বিরত থাকাসহ সার্বিক বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

 

বিষয় : জামায়াতে ইসলামী হোয়াটসঅ্যাপ হ্যাক

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। 

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার পাশাপাশি ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকড করেছে একটি দুর্বৃত্ত চক্র।

এতে আরও বলা হয়, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবাইকে কোনো ধরনের লেনদেন করা থেকে বিরত থাকাসহ সার্বিক বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

 


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত