ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

শ্রীপুরে ‘মাদকাসক্ত’ ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৬ অক্টোবর ২০২৬ | ১১:১৫ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শ্রীপুরে ‘মাদকাসক্ত’ ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে ছেলের বিরুদ্ধে তার বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাবা আব্দুস সামাদকে মাথায় ও বুকে এলোপাতাড়ি আঘাত করে ছেলে আনোয়ার হোসেন। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন গভীর রাতে বাসায় ফিরেই নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে অভিযুক্ত আনোয়ার। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাবা আব্দুস সামাদ তাকে শান্ত করার চেষ্টা করেন ও বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে আনোয়ার তার বাবার ওপর চড়াও হন। প্রথমে তার মাথায় লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে বুকেও আঘাত করা হয়। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পরপরই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আনোয়ারকে গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

বিষয় : হত্যা অভিযোগ শ্রীপুর মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাবা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


শ্রীপুরে ‘মাদকাসক্ত’ ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের শ্রীপুরে ছেলের বিরুদ্ধে তার বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাবা আব্দুস সামাদকে মাথায় ও বুকে এলোপাতাড়ি আঘাত করে ছেলে আনোয়ার হোসেন। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন গভীর রাতে বাসায় ফিরেই নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে অভিযুক্ত আনোয়ার। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাবা আব্দুস সামাদ তাকে শান্ত করার চেষ্টা করেন ও বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে আনোয়ার তার বাবার ওপর চড়াও হন। প্রথমে তার মাথায় লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে বুকেও আঘাত করা হয়। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পরপরই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আনোয়ারকে গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত