ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

‘ভারত-অস্ট্রেলিয়া যেমন, বাংলাদেশ আমাদের কাছে তেমনই’

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৭ অক্টোবর ২০২৬ | ০৪:২৯ পিএম
| প্রিন্ট সংস্করণ

‘ভারত-অস্ট্রেলিয়া যেমন, বাংলাদেশ আমাদের কাছে তেমনই’
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পথে বাংলাদেশ। ছবি: বিসিবি

ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স যাচ্ছে তাই। আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফাইনালের আগে ছিটকে যাওয়ায় আতশী কাঁচের নিচে এসেছে বাংলাদেশ। তবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টেস্টে বাংলাদেশ দারুণ ছন্দে। ম্যাচটা যখন বাংলাদেশের মাঠে, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজও এই সিরিজ হালকাভাবে নিচ্ছেন না।

২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের চার নম্বর অবস্থানই বলে দিচ্ছে এই সংস্করণে তাদের পারফরম্যান্স কেমন। শুধু আইসিসির এই ইভেন্ট নয়, টেস্টে গত এক বছরে আট ম্যাচ খেলে পাঁচটিতেই জিতেছে তারা। ড্র করেছে দুটি। হেরেছে একটা। এই পাঁচ জয়ের চারটিই বাংলাদেশ জিতেছে চারটি। পাকিস্তান-আয়ারল্যান্ড উভয় দলকেই করেছে হোয়াইটওয়াশ। ডারউইনে আগস্টে ৯ উইকেটে জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ।

বাংলাদেশ যখন নিজেদের মাঠে খেলছে, তখন নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন চেজ। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সব দলই ভালো। সহযোগী সদস্য দেশগুলোও এখন অনেক ভালো করছে। যেসব দল টেস্ট খেলছে, সবাই কঠিন প্রতিপক্ষ। ভারত বা অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমন প্রস্তুতি নিতে হতো, বাকিদের বিপক্ষেই সেভাবেই প্রস্তুতি নিতে হবে। কোনো দলকেই হালকাভাবে নিতে পারবেন না।’

ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া—এই চার দলের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে ঘরের মাঠে। এক বছর পর এবার বাংলাদেশ সফরে ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলতে এসেছে উইন্ডিজ। কন্ডিশন, ম্যাচের পরিস্থিতি বুঝে যেভাবে খেলা দরকার, সেভাবেই ওয়েস্ট ইন্ডিজ খেলবে বলে মনে করেন চেজ। উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘আসলে কোনো নির্দিষ্ট স্টাইলে খেলব না আমরা। প্রত্যেক ক্রিকেটারের নিজস্ব স্টাইল রয়েছে। সবারই নিজস্ব শক্তি-দুর্বলতার জায়গা আছে। কন্ডিশন বুঝে, স্কোরকার্ড, ম্যাচের পরিস্থিতি বুঝেই আমরা খেলাটাকে এগিয়ে নেব।’

ভারতের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই সিরিজেই অধিনায়ক ছিলেন শাই হোপ। সাত ইনিংসের মধ্যে চারটিতে সেঞ্চুরি করেছেন। ওয়ানডে ৩৫১, টি-টোয়েন্টিতে ২৫০—দুটিতে রান তাড়ায় হোপ সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন। ছন্দে থাকা এই ক্রিকেটার না থাকায় আক্ষেপ কাজ করছে চেজের। উইন্ডিজ টেস্ট অধিনায়ক বলেন, ‘অবশ্যই হোপের না থাকা বিগ মিস। সে টানা খেলার মধ্যে রয়েছে। সাদা বলের দুই ফরম্যাটে সে অধিনায়ক। দারুণ ফর্মেও আছে। এখানে সে নেই। তাই তার কথা ভেবেও লাভ নেই। যারা আছে, তারা মিলেই ব্যাটিংয়ে সেরাটা দিয়ে খেলতে হবে।’

ঝোড়ো গতির বোলিংয়ের পাশাপাশি বাউন্সারে প্রতিপক্ষকে ঘায়েল করতে ওস্তাদ নাহিদ রানা। ব্যাটারদের বোকা বানাতে লেংথও পরিবর্তন করতে পারেন তিনি। এবার তিনি না থাকায় চেজ কিছুটা হলেও স্বস্তি অনুভব করছেন। আজ সংবাদ সম্মেলনে উইন্ডিজ অধিনায়ক বলেছেন,

‘নাহিদ রানা নেই? তাহলে এটা আমাদের জন্য ভালো ব্যাপার।’

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট ৮ নভেম্বর হবে সিলেটে। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। বর্তমানে ৭৫ শতাংশ সফলতার হার নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের সফলতার হার ৭২.২২ শতাংশ। তিনে থাকা দক্ষিণ আফ্রিকার সফলতার হার ৬৬.৬৭ শতাংশ। ৫৫.৫৬ শতাংশ সফলতার হার নিয়ে চারে বাংলাদেশ।

বিষয় : বাংলাদেশ ক্রিকেট খেলা ক্রিকেট টেস্ট ক্রিকেট

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

‘ভারত-অস্ট্রেলিয়া যেমন, বাংলাদেশ আমাদের কাছে তেমনই’

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত