সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল (স্থলবন্দর) উন্নয়ন প্রকল্পের কাজ দেখতে বন্দর এলাকা পরিদর্শন করেছে বিশ্বব্যাংকের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকায় বিশ্বব্যাংকের কার্যালয় থেকে আসা দলটি খাগড়াছড়ির রামগড় উপজেলার মহামুনি এলাকায় অবস্থিত টার্মিনালে যায়।
সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা প্রকল্প-সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন এবং বন্দর এলাকার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন সিনিয়র পরিবহন বিশেষজ্ঞ নুসরাত নাহিদ ববি, সিনিয়র সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ কীর্তি নিশান চাকমা, পরিবেশ বিশেষজ্ঞ মো. সাহেদ মাহবুব চৌধুরী, সামাজিক উন্নয়ন পরামর্শক ড. রাফেজা আক্তার এবং পরিবহন পরামর্শক সুনীল কুমার পোদ্দার। সুনীল কুমার পোদ্দার নেপালের নাগরিক।
পরিদর্শনকালে টার্মিনালের সহকারী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. রুহুল আমিন এবং রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানান। প্রকল্পের বিভিন্ন বিষয়ে প্রতিনিধি দলকে অবহিত করেন তাঁরা।
এসময় টার্মিনালের সহকারী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোঃ রুহুল আমিন বলেন, নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবেই বিশ্বব্যাংকের প্রতিনিধি দল অবকাঠামোগুলো পরিদর্শন করেছে।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল (স্থলবন্দর) উন্নয়ন প্রকল্পের কাজ দেখতে বন্দর এলাকা পরিদর্শন করেছে বিশ্বব্যাংকের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকায় বিশ্বব্যাংকের কার্যালয় থেকে আসা দলটি খাগড়াছড়ির রামগড় উপজেলার মহামুনি এলাকায় অবস্থিত টার্মিনালে যায়।
সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা প্রকল্প-সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন এবং বন্দর এলাকার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন সিনিয়র পরিবহন বিশেষজ্ঞ নুসরাত নাহিদ ববি, সিনিয়র সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ কীর্তি নিশান চাকমা, পরিবেশ বিশেষজ্ঞ মো. সাহেদ মাহবুব চৌধুরী, সামাজিক উন্নয়ন পরামর্শক ড. রাফেজা আক্তার এবং পরিবহন পরামর্শক সুনীল কুমার পোদ্দার। সুনীল কুমার পোদ্দার নেপালের নাগরিক।
পরিদর্শনকালে টার্মিনালের সহকারী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. রুহুল আমিন এবং রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানান। প্রকল্পের বিভিন্ন বিষয়ে প্রতিনিধি দলকে অবহিত করেন তাঁরা।
এসময় টার্মিনালের সহকারী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোঃ রুহুল আমিন বলেন, নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবেই বিশ্বব্যাংকের প্রতিনিধি দল অবকাঠামোগুলো পরিদর্শন করেছে।

আপনার মতামত লিখুন