ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে বেশি ভর্তি ঢাকায়


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৯ অক্টোবর ২০২৬ | ০৫:৪৬ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে বেশি ভর্তি ঢাকায়
ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৮৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ জনে। এর মধ্যে অক্টোবর মাসেই মারা গেছে ১৫৫ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ১০৫ জনে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৫ হাজার ৪৩৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৬ হাজার ২৫১ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, ৭৫৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৭২ জন, বরিশালে ২২৯ জন, খুলনায় ২৬৪ জন, রাজশাহীতে ১৮৮ জন, ময়মনসিংহে ৮৯ জন, রংপুরে ৭৮ জন এবং সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বিষয় : ডেঙ্গু স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তর মশা এডিস মশা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে বেশি ভর্তি ঢাকায়

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৮৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ জনে। এর মধ্যে অক্টোবর মাসেই মারা গেছে ১৫৫ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ১০৫ জনে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৫ হাজার ৪৩৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৬ হাজার ২৫১ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, ৭৫৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৭২ জন, বরিশালে ২২৯ জন, খুলনায় ২৬৪ জন, রাজশাহীতে ১৮৮ জন, ময়মনসিংহে ৮৯ জন, রংপুরে ৭৮ জন এবং সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত