ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

ফেনীতে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছেই, আক্রান্ত ১ হাজার ৩৯৪

ফেনীতে ডেঙ্গুর সংক্রমণ ক্রমেই বাড়ছে। গত বছরের পুরো সময়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২০১ জন। তবে চলতি বছরের ২ নভেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৪ জনে। অর্থাৎ, গত বছরের তুলনায় এ বছর আক্রান্তের সংখ্যা ছয় গুণেরও বেশি।

নভেম্বরের প্রথম দুই দিনেই নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৭ জন। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৪১ জন। ২ নভেম্বর সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৬৮ জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১১ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া সবাই সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করিয়েছেন। এ সময়ে বেসরকারিভাবে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

চলতি বছরের শুরু থেকে ২ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৯৪ জন। আক্রান্তের তুলনায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কম হলেও প্রতিদিন নতুন রোগী শনাক্ত হওয়ায় পরিস্থিতির ওপর নজর রাখছে স্বাস্থ্য বিভাগ।

উপজেলাভিত্তিক হিসাবে, ফেনী সদর উপজেলায় ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি। জেলায় মোট আক্রান্তের মধ্যে এ উপজেলার বাসিন্দা ১ হাজার ৮৭ জন, যা মোট আক্রান্তের প্রায় ৭৮ শতাংশ। এ ছাড়া সোনাগাজীতে ১৩০ জন, দাগনভূঞায় ৯৫, ছাগলনাইয়ায় ৬৯, পরশুরামে ৩৪ এবং ফুলগাজীতে ১৯ জন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯২০ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি ৪১ জনের মধ্যে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৪ জন।

এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে সংক্রমণ অব্যাহত থাকায় জ্বরের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা।

ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলার সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে ২ হাজার ৪৩৮টি পরীক্ষার কিট মজুত রয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

ফেনীর সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিয়েছেন।

তিনি বলেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ছাদসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই নিয়মিত জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। জ্বর দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজন অনুযায়ী ডেঙ্গু পরীক্ষা করাতে হবে।  

বিষয় : মৃত্যু ডেঙ্গু হাসপাতালে ভর্তি

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ফেনীতে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছেই, আক্রান্ত ১ হাজার ৩৯৪

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত