ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

কফির নিমন্ত্রণ, বিল দিলে সঙ্গ দেবেন জয়া!

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৯ অক্টোবর ২০২৬ | ১০:৩৩ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কফির নিমন্ত্রণ, বিল দিলে সঙ্গ দেবেন জয়া!

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সৌন্দর্য ও গ্ল্যামার দিয়ে বরাবরই ভক্তদের মুগ্ধ করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে এবার তিনি ভক্তদের সরাসরি কফি খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন, তবে সঙ্গে জুড়ে দিয়েছেন এক মজার শর্ত—কফির বিল দিতে হবে আমন্ত্রণ গ্রহণকারীকে, আর সঙ্গ দেবেন তিনি নিজেই।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সাদা ক্যাজুয়াল পোশাকে নজরকাড়া লুকের কয়েকটি ছবি পোস্ট করে এই ব্যতিক্রমী আমন্ত্রণ জানান এই অভিনেত্রী। সাধারণ সাজেও তার গ্ল্যামার ছিল চোখে পড়ার মতো।

কখনও মৃদু হেসে কফির কাপ ঠোঁটের কাছে নিচ্ছেন, আবার কখনও মিষ্টি চোখে ক্যামেরার দিকে তাকিয়ে; এভাবেই দিয়েছেন ছবিগুলোর পোজ। তার এমন সুন্দর মূহূর্তের সঙ্গ কে না চাইবে? সে ভেবেই হয়তো এবার সোজা ভক্তদেরই নিমন্ত্রণ জানালেন এই অভিনেত্রী। 

ক্যাপশনে জয়া লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’ 

তার এই খুনসুটিপূর্ণ পোস্টটিতে ভক্তরা মুহূর্তেই বেশ সাড়া দিয়েছে। এমন রসবোধপূর্ণ আমন্ত্রণে ভক্ত-অনুরাগীরাও মজার সব মন্তব্য করে মেতে উঠেছেন। শুভ সাহা লিখেছেন, ‘সঙ্গ না দিলেও চলবে, বিলটা দিয়া দিয়েন’। কেউ লিখেছে, ‘কফি খাবো না বুড়ির সাথে মুড়ি খাব’। আবার কেউ লিখেছেন, ‘সঙ্গী তো পেয়ে যাবে, কিন্তু বিল দেওয়ার পরও হাসি থাকবে তো?’

তবে সব মিলিয়ে জয়ার এই পোস্টটি খানিক আলোচনায়ই এলো, বিশেষ করে তার এই 'সরল আমন্ত্রণ'-নিয়ে প্রশংসা করছেন অনেকে।

জয়া আহসান একমাত্র বাংলাদেশি অভিনয়শিল্পী যিনি ভারতের সম্মানজনক ফিল্ম ফেয়ার পুরস্কার (ইস্ট) ৩ বার জয় করেছেন। এছাড়া অভিনয়ে অনবদ্য অবদানের জন্য তিনি বাংলাদেশে ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৭টি মেরিল প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

কফির নিমন্ত্রণ, বিল দিলে সঙ্গ দেবেন জয়া!

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত