ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ৩০ অক্টোবর ২০২৬ | ০৮:৫৫ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
নগর ভবন।ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের বরাদ্দ করা গাড়িতে জ্বালানি ব্যবহারের সীমা নির্ধারণ করেছে সংস্থাটি। এখন থেকে এসব গাড়িতে মাসে সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রল বা অকটেন অথবা ৩৫৮ ঘনমিটার সিএনজি ব্যবহার করা যাবে। কর্মকর্তাদের গাড়িতে অতিরিক্ত জ্বালানি বরাদ্দ ও ব্যবহারে অনিয়ম নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ডিএসসিসির মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান খানের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, সিটি করপোরেশনে জ্বালানি ব্যবহারসংক্রান্ত নিজস্ব নীতিমালা না থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুসরণ করে এ অনুমোদন দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ডিএসসিসির কর্মকর্তাদের গাড়িতে মাসে ৪০০ থেকে ৬০০ লিটার পর্যন্ত জ্বালানি বরাদ্দ দেওয়ার তথ্য উঠে আসে গণমাধ্যমের এক অনুসন্ধানে। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী, সাধারণ প্রাধিকারপ্রাপ্ত গাড়ির জন্য মাসে ২০০ লিটার এবং সচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ ২৫০ লিটার জ্বালানি ব্যবহারের সীমা রয়েছে।

অনুসন্ধানে আরও দেখা যায়, অতিরিক্ত বরাদ্দের জ্বালানি বিক্রি করে দেন চালকদের একাংশ। কোনো কোনো কর্মকর্তা দাপ্তরিক কাজের বাইরেও সরকারি গাড়ি ব্যবহার করেন। এমনকি রোগী পরিবহনের জন্য নির্ধারিত অ্যাম্বুলেন্স ব্যবহার করে কর্মকর্তাদের বাসা থেকে অফিসে যাতায়াতের তথ্যও পাওয়া যায়।অনুসন্ধান অনুযায়ী, ডিএসসিসির অন্তত ৭৬ জন কর্মকর্তার গাড়িতে মাসিক জ্বালানি বরাদ্দ ২৫০ লিটারে সীমিত করা গেলে বছরে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা সাশ্রয় করা সম্ভব।

এর আগে ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম জানিয়েছিলেন, সংস্থার নিজস্ব নীতিমালা না থাকলেও সরকারের বিদ্যমান নির্দেশনা অনুসরণ করতে হবে। সরকারি নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই। জ্বালানি ব্যবহারে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছিলেন তিনি।

সূত্র: প্রথম আলো

বিষয় : জ্বালানি তেল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের বরাদ্দ করা গাড়িতে জ্বালানি ব্যবহারের সীমা নির্ধারণ করেছে সংস্থাটি। এখন থেকে এসব গাড়িতে মাসে সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রল বা অকটেন অথবা ৩৫৮ ঘনমিটার সিএনজি ব্যবহার করা যাবে। কর্মকর্তাদের গাড়িতে অতিরিক্ত জ্বালানি বরাদ্দ ও ব্যবহারে অনিয়ম নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ডিএসসিসির মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান খানের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, সিটি করপোরেশনে জ্বালানি ব্যবহারসংক্রান্ত নিজস্ব নীতিমালা না থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুসরণ করে এ অনুমোদন দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ডিএসসিসির কর্মকর্তাদের গাড়িতে মাসে ৪০০ থেকে ৬০০ লিটার পর্যন্ত জ্বালানি বরাদ্দ দেওয়ার তথ্য উঠে আসে গণমাধ্যমের এক অনুসন্ধানে। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী, সাধারণ প্রাধিকারপ্রাপ্ত গাড়ির জন্য মাসে ২০০ লিটার এবং সচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ ২৫০ লিটার জ্বালানি ব্যবহারের সীমা রয়েছে।

অনুসন্ধানে আরও দেখা যায়, অতিরিক্ত বরাদ্দের জ্বালানি বিক্রি করে দেন চালকদের একাংশ। কোনো কোনো কর্মকর্তা দাপ্তরিক কাজের বাইরেও সরকারি গাড়ি ব্যবহার করেন। এমনকি রোগী পরিবহনের জন্য নির্ধারিত অ্যাম্বুলেন্স ব্যবহার করে কর্মকর্তাদের বাসা থেকে অফিসে যাতায়াতের তথ্যও পাওয়া যায়।অনুসন্ধান অনুযায়ী, ডিএসসিসির অন্তত ৭৬ জন কর্মকর্তার গাড়িতে মাসিক জ্বালানি বরাদ্দ ২৫০ লিটারে সীমিত করা গেলে বছরে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা সাশ্রয় করা সম্ভব।

এর আগে ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম জানিয়েছিলেন, সংস্থার নিজস্ব নীতিমালা না থাকলেও সরকারের বিদ্যমান নির্দেশনা অনুসরণ করতে হবে। সরকারি নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই। জ্বালানি ব্যবহারে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছিলেন তিনি।

সূত্র: প্রথম আলো


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত