ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ৩০ অক্টোবর ২০২৬ | ১২:০৩ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৫ জন, লালবাগ বিভাগ ৬০ জন, ওয়ারী বিভাগ ৬৩ জন, মতিঝিল বিভাগ ৬২ জন, তেজগাঁও বিভাগ ৬৪ জন, মিরপুর বিভাগ ১৩৯ জন, গুলশান বিভাগ ৩৪ জন, উত্তরা বিভাগ ৩৪ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৯ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ১৩ হাজার ৪৪৮পিস ইয়াবা, ৭৯ কেজি ১০০ গ্রাম গাঁজা, ২ বোতল বিদেশি মদ, ১টি চাপাতি, ১টি কাটার, ১ ভরি ১ আনা ১ রত্তি স্বর্ণালংকার, ৩টি মটরসাইকেল, ১১টি মোবাইল, ২৬ লক্ষ ৩৬ হাজার ৮৩০ টাকা এবং ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিষয় : ডিএমপি অভিযান গ্রেফতার

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৫ জন, লালবাগ বিভাগ ৬০ জন, ওয়ারী বিভাগ ৬৩ জন, মতিঝিল বিভাগ ৬২ জন, তেজগাঁও বিভাগ ৬৪ জন, মিরপুর বিভাগ ১৩৯ জন, গুলশান বিভাগ ৩৪ জন, উত্তরা বিভাগ ৩৪ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৯ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ১৩ হাজার ৪৪৮পিস ইয়াবা, ৭৯ কেজি ১০০ গ্রাম গাঁজা, ২ বোতল বিদেশি মদ, ১টি চাপাতি, ১টি কাটার, ১ ভরি ১ আনা ১ রত্তি স্বর্ণালংকার, ৩টি মটরসাইকেল, ১১টি মোবাইল, ২৬ লক্ষ ৩৬ হাজার ৮৩০ টাকা এবং ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত