সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। গাজীপুরের টঙ্গীতে ইয়াবা তৈরির একটি ল্যাবের সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে টঙ্গী পূর্ব থানা পুলিশ পাগাড়ের আলেকের টেক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ল্যাবের মালিক নজরুল ইসলাম বাপ্পিকে গ্রেপ্তার করেছে। এ সময় ইয়াবা তৈরির কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অনলাইনে তথ্য সংগ্রহ ও পড়াশোনা করে ইয়াবা তৈরির প্রক্রিয়া শেখার চেষ্টা করছিলেন বাপ্পি। তবে ল্যাবটিতে এখনো উৎপাদন কার্যক্রম শুরু হয়নি।
অভিযানের সময় বাপ্পি পুলিশকে জানান, তিনি ছয় মাস ধরে সেখানে কাজ করছেন। তবে এখনো ইয়াবা উৎপাদন শুরু হয়নি, এমনকি পরীক্ষামূলক কার্যক্রমও সম্পন্ন হয়নি। অনলাইনে বিভিন্ন তথ্য দেখে তিনি এ বিষয়ে জানার চেষ্টা করছিলেন।
পুলিশ জানায়, ল্যাবটিতে কতটুকু উৎপাদনের প্রস্তুতি নেওয়া হয়েছিল, কী পরিমাণ মাদক তৈরির পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের মাধ্যমে এসব বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ল্যাবটিতে বিভিন্ন রাসায়নিক উপাদান ও যন্ত্রপাতি পাওয়া গেছে। এগুলো ব্যবহার করে ইয়াবা তৈরির পরিকল্পনা চলছিল। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
গাজীপুরের টঙ্গীতে ইয়াবা তৈরির একটি ল্যাবের সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে টঙ্গী পূর্ব থানা পুলিশ পাগাড়ের আলেকের টেক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ল্যাবের মালিক নজরুল ইসলাম বাপ্পিকে গ্রেপ্তার করেছে। এ সময় ইয়াবা তৈরির কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অনলাইনে তথ্য সংগ্রহ ও পড়াশোনা করে ইয়াবা তৈরির প্রক্রিয়া শেখার চেষ্টা করছিলেন বাপ্পি। তবে ল্যাবটিতে এখনো উৎপাদন কার্যক্রম শুরু হয়নি।
অভিযানের সময় বাপ্পি পুলিশকে জানান, তিনি ছয় মাস ধরে সেখানে কাজ করছেন। তবে এখনো ইয়াবা উৎপাদন শুরু হয়নি, এমনকি পরীক্ষামূলক কার্যক্রমও সম্পন্ন হয়নি। অনলাইনে বিভিন্ন তথ্য দেখে তিনি এ বিষয়ে জানার চেষ্টা করছিলেন।
পুলিশ জানায়, ল্যাবটিতে কতটুকু উৎপাদনের প্রস্তুতি নেওয়া হয়েছিল, কী পরিমাণ মাদক তৈরির পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের মাধ্যমে এসব বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ল্যাবটিতে বিভিন্ন রাসায়নিক উপাদান ও যন্ত্রপাতি পাওয়া গেছে। এগুলো ব্যবহার করে ইয়াবা তৈরির পরিকল্পনা চলছিল। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

আপনার মতামত লিখুন