ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে ফের পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০২ নভেম্বর ২০২৬ | ১১:২৫ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে ফের পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া
ফাইল ছবি

রাজধানীর মিরপুরে আবারও পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে মিরপুর-১০ এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের ধাওয়া দেয় পুলিশ। এ সময় শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। শ্রমিকদের ছত্রভঙ্গ করে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শ্রমিকেরা রাস্তা অবরোধ করতে এসেছিল। আমরা তাদের সরিয়ে দিয়েছি।’

এর আগে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র করে গতকাল রোববারও পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ান পোশাকশ্রমিকেরা। ওই ঘটনার পর আজ সকালে আবারও মিরপুর-১০ এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন তাঁরা। একপর্যায়ে পুলিশ তাঁদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

এদিকে সংঘর্ষের ঘটনায় মিরপুর-১০ ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সড়কে কাউকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। সন্দেহভাজন ব্যক্তিদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিষয় : ঢাকা জেলা ঢাকা বিভাগ পুলিশ রাজধানী পোশাক শ্রমিক

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে ফের পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরে আবারও পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে মিরপুর-১০ এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের ধাওয়া দেয় পুলিশ। এ সময় শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। শ্রমিকদের ছত্রভঙ্গ করে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শ্রমিকেরা রাস্তা অবরোধ করতে এসেছিল। আমরা তাদের সরিয়ে দিয়েছি।’

এর আগে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র করে গতকাল রোববারও পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ান পোশাকশ্রমিকেরা। ওই ঘটনার পর আজ সকালে আবারও মিরপুর-১০ এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন তাঁরা। একপর্যায়ে পুলিশ তাঁদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

এদিকে সংঘর্ষের ঘটনায় মিরপুর-১০ ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সড়কে কাউকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। সন্দেহভাজন ব্যক্তিদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত