ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০২ নভেম্বর ২০২৬ | ০৮:৩৬ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
হাসপাতালে স্বজনদের আহাজারি

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। আজ সোমবার সন্ধ্যার দিকে ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কার্যক্রম শুরু করেন।  

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদ আহমেদ জানান, সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। এতে মোটরসাইকেলে থাকা আরও দুইজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের উদ্ধার করে থানা হেফাজতে নেয়। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

ওসি আরও জানান, দুর্ঘটনাস্থলে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বিষয় : ফরিদপুর সড়ক দুর্ঘটনা নিহত দুই

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। আজ সোমবার সন্ধ্যার দিকে ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কার্যক্রম শুরু করেন।  

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদ আহমেদ জানান, সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। এতে মোটরসাইকেলে থাকা আরও দুইজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের উদ্ধার করে থানা হেফাজতে নেয়। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

ওসি আরও জানান, দুর্ঘটনাস্থলে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত