ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

হবিগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৩ নভেম্বর ২০২৬ | ০৬:০৫ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হবিগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

বিজিবি সূত্রে জানা যায়, একটি কাভার্ড ভ্যানে ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ লক্ষ্যে সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অবস্থান নেয় বিজিবি সদস্যরা।

একপর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যানের চালক মুক্তিযোদ্ধা চত্বর থেকে প্রায় ৩০০ মিটার আগে সড়কের পাশে গাড়িটি ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবির আভিযানিক দল স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে পরিত্যক্ত কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদি উদ্ধার করা হয়। চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ সব পণ্য জব্দ করা হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা জিরা, মেহেদি ও কাভার্ড ভ্যানটি কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সব ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।

বিষয় : হবিগঞ্জ কোটি টাকা ভারতীয় চোরাই পণ্য

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


হবিগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

বিজিবি সূত্রে জানা যায়, একটি কাভার্ড ভ্যানে ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ লক্ষ্যে সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অবস্থান নেয় বিজিবি সদস্যরা।

একপর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যানের চালক মুক্তিযোদ্ধা চত্বর থেকে প্রায় ৩০০ মিটার আগে সড়কের পাশে গাড়িটি ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবির আভিযানিক দল স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে পরিত্যক্ত কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদি উদ্ধার করা হয়। চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ সব পণ্য জব্দ করা হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা জিরা, মেহেদি ও কাভার্ড ভ্যানটি কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সব ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত