ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

চট্টগ্রামে জমি দখলের অভিযোগে সৌদি আরবে সংবাদ সম্মেলন

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৩ নভেম্বর ২০২৬ | ০৭:৩১ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চট্টগ্রামে জমি দখলের অভিযোগে সৌদি আরবে সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার চন্দননগর দিদার হাউজিং সোসাইটিতে কেনা জমি জবরদখল, চাঁদা দাবি এবং পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জমি উদ্ধার ও দেশে থাকা পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন সৌদি আরবপ্রবাসী তিন ভাই।

মঙ্গলবার (৩ নভেম্বর) সৌদি আরবের মক্কার একটি স্থানীয় হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ সেলিম উদ্দিন।

লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৩ সালে নিবন্ধিত ১৪ হাজার ৬৯৪ নম্বর দলিলের মাধ্যমে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় বি.এস. ২৮১ নম্বর দাগে ৮ দশমিক ৬৫ শতক জমি কেনেন পাঁচ ভাই। তারা হলেন মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ কামাল উদ্দিন ও মোহাম্মদ গিয়াস উদ্দিন।

তাদের দাবি, জমি কেনার পর থেকে গত ১৩ বছর ধরে নিয়মিত ভূমি কর ও খাজনা পরিশোধ করে আসছেন তারা। সেখানে সেমিপাকা ঘর নির্মাণ করে ভোগদখলেও ছিলেন। তবে সম্প্রতি অভিযুক্তরা জমিটি দখলে নিয়ে ঘরের ভাড়াটিয়াদের কাছ থেকে জোর করে ভাড়া আদায় করছেন। পাশাপাশি জমির মালিকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি এবং পরিবারের সদস্য ও ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখাচ্ছেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গত ৯ মার্চ জমির ভাড়া আদায় করতে গেলে ছোট ভাই মোহাম্মদ গিয়াস উদ্দিন ও শহীদ উদ্দিনকে বাধা দেওয়া হয়। এ সময় তাদের লাঠি দিয়ে মারধর করে রক্তাক্ত জখম করা হয়। এরপরও ভাড়া আদায়ের চেষ্টা করলে মারধরের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তারা।

ভুক্তভোগীরা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে চট্টগ্রামের জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন তারা। এ ছাড়া বায়েজিদ বোস্তামী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে অভিযোগ জানানোর পরও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলন থেকে জমি পুনরুদ্ধার, দেশে থাকা পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ সময় অভিযোগকারী তিন ভাই ছাড়াও মক্কায় বসবাসরত বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে জমি দখলের অভিযোগে সৌদি আরবে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত