ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

বরিশালে ৫০ বোতল সিরাপ জব্দ, নারী আটক


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৩ নভেম্বর ২০২৬ | ০৭:৩৮ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বরিশালে ৫০ বোতল সিরাপ জব্দ, নারী আটক

বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল কোডিন মিশ্রিত সিরাপ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় বেবী বেগম (৬৪) নামে এক নারীকে আটক করা হয়েছে। আটক বেবী বেগম নতুন বাজারের আদি শ্মশান নাগ মন্দিরসংলগ্ন এলাকার বাসিন্দা হারুন অর রশিদের স্ত্রী। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজারের আদি শ্মশান নাগ মন্দিরসংলগ্ন এলাকায় বেবী বেগমের দুইতলা বাসায় অভিযান করা হয়। এ সময় নিচতলার একটি শয়নকক্ষের খাটের নিচে লুকানো অবস্থায় একটি কাপড়ের ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগে অপিয়াম উদ্ভূত কোডিন মিশ্রিত ৪৩ বোতল উইনকেরে ও ৭ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা করে আসামী বেবী বেগমকে হস্তান্তর করা হয়েছে।

বরিশাল নগরীর চিহিৃত মাদক বিক্রেতা বেবী বেগম এর আগে মাদকের বেশ কয়েকটি মামলায় যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের সাজায় দন্ডিত হয়েছিলেন। পরে উচ্চাদালত থেকে জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রিতে জড়িয়ে পড়েন। 

বিষয় : আটক

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


বরিশালে ৫০ বোতল সিরাপ জব্দ, নারী আটক

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল কোডিন মিশ্রিত সিরাপ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় বেবী বেগম (৬৪) নামে এক নারীকে আটক করা হয়েছে। আটক বেবী বেগম নতুন বাজারের আদি শ্মশান নাগ মন্দিরসংলগ্ন এলাকার বাসিন্দা হারুন অর রশিদের স্ত্রী। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজারের আদি শ্মশান নাগ মন্দিরসংলগ্ন এলাকায় বেবী বেগমের দুইতলা বাসায় অভিযান করা হয়। এ সময় নিচতলার একটি শয়নকক্ষের খাটের নিচে লুকানো অবস্থায় একটি কাপড়ের ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগে অপিয়াম উদ্ভূত কোডিন মিশ্রিত ৪৩ বোতল উইনকেরে ও ৭ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা করে আসামী বেবী বেগমকে হস্তান্তর করা হয়েছে।

বরিশাল নগরীর চিহিৃত মাদক বিক্রেতা বেবী বেগম এর আগে মাদকের বেশ কয়েকটি মামলায় যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের সাজায় দন্ডিত হয়েছিলেন। পরে উচ্চাদালত থেকে জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রিতে জড়িয়ে পড়েন। 


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত