সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। যশোরের অভয়নগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার সকালে ভৈরব সেতু এলাকায় যাত্রীবাহী ভ্যানে বাসের ধাক্কায় দুই যাত্রী এবং মঙ্গলবার দিবাগত রাতে চেঙ্গুটিয়া এলাকায় ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রাম থেকে আব্দুস সামাদ বিশ্বাস (৫০) তার ক্ষেতের শিম বিক্রির জন্য ভ্যানে করে নওয়াপাড়ার ভাঙাগেট বাজারে যাচ্ছিলেন। পথে ভৈরব সেতু সংলগ্ন সড়কে পেছন দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে ঘটনাস্থলেই আব্দুস সামাদ বিশ্বাস নিহত হন। গুরুতর আহত ভ্যানচালক আব্দুল ওহাবকে(৬০) স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুস সামাদ বিশ্বাস ও আব্দুল ওহাব অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার দিবাগত রাতে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া উড়োতলা এলাকায় চলন্ত একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালক আব্দুল্লাহ আল আপন (১৮) ও তার সঙ্গে থাকা তার বন্ধু আলামিন (৩০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। আহত আলামিনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আব্দুল্লাহ আল আপন অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের ওবায়দুল কাদেরের ছেলে। তিনি উপজেলার পায়রা ইউনাইটেড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সবুজ বিপ্লব জানান,পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহত আলামিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
অভয়নগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পৃথক দুটি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। একটি দুর্ঘটনা ঘটেছে ভৈরব সেতুর পাশে, অন্যটি চেঙ্গুটিয়ায়। এ ঘটনায় পৃথক মামলা হয়েছে।
বিষয় : আহত সড়ক দুর্ঘটনা যশোর নিহত তিন

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
যশোরের অভয়নগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার সকালে ভৈরব সেতু এলাকায় যাত্রীবাহী ভ্যানে বাসের ধাক্কায় দুই যাত্রী এবং মঙ্গলবার দিবাগত রাতে চেঙ্গুটিয়া এলাকায় ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রাম থেকে আব্দুস সামাদ বিশ্বাস (৫০) তার ক্ষেতের শিম বিক্রির জন্য ভ্যানে করে নওয়াপাড়ার ভাঙাগেট বাজারে যাচ্ছিলেন। পথে ভৈরব সেতু সংলগ্ন সড়কে পেছন দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে ঘটনাস্থলেই আব্দুস সামাদ বিশ্বাস নিহত হন। গুরুতর আহত ভ্যানচালক আব্দুল ওহাবকে(৬০) স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুস সামাদ বিশ্বাস ও আব্দুল ওহাব অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার দিবাগত রাতে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া উড়োতলা এলাকায় চলন্ত একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালক আব্দুল্লাহ আল আপন (১৮) ও তার সঙ্গে থাকা তার বন্ধু আলামিন (৩০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। আহত আলামিনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আব্দুল্লাহ আল আপন অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের ওবায়দুল কাদেরের ছেলে। তিনি উপজেলার পায়রা ইউনাইটেড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সবুজ বিপ্লব জানান,পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহত আলামিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
অভয়নগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পৃথক দুটি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। একটি দুর্ঘটনা ঘটেছে ভৈরব সেতুর পাশে, অন্যটি চেঙ্গুটিয়ায়। এ ঘটনায় পৃথক মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন