ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

শ্রমিক আন্দোলনে মারধরের শিকার তৌফিকের মরদেহ পৌঁছাল গ্রামে, দাফন সম্পন্ন


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৪ নভেম্বর ২০২৬ | ০২:৫৬ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শ্রমিক আন্দোলনে মারধরের শিকার তৌফিকের মরদেহ পৌঁছাল গ্রামে, দাফন সম্পন্ন
ছবি: সংগৃহীত

গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনে হামলাকারীদের মারধরে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শ্রমিক তৌফিক হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া জামে মসজিদ প্রাঙ্গণে তৌফিকের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তৌফিকের মরদেহ ছয়ঘরিয়া গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

তৌফিক হোসেন গাজীপুরের লায়লা স্টাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। স্বজনেরা জানান, প্রায় পাঁচ বছর ধরে তিনি বাংলাবাজার এলাকায় থেকে পোশাক কারখানায় কাজ করছিলেন।

গত সোমবার নোমান গ্রুপের টেরিটোরি গার্মেন্টসের সামনে শ্রমিক আন্দোলন চলাকালে হামলার ঘটনা ভিডিও করার চেষ্টা করেন তৌফিক। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে মারধর করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


শ্রমিক আন্দোলনে মারধরের শিকার তৌফিকের মরদেহ পৌঁছাল গ্রামে, দাফন সম্পন্ন

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনে হামলাকারীদের মারধরে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শ্রমিক তৌফিক হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া জামে মসজিদ প্রাঙ্গণে তৌফিকের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তৌফিকের মরদেহ ছয়ঘরিয়া গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

তৌফিক হোসেন গাজীপুরের লায়লা স্টাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। স্বজনেরা জানান, প্রায় পাঁচ বছর ধরে তিনি বাংলাবাজার এলাকায় থেকে পোশাক কারখানায় কাজ করছিলেন।

গত সোমবার নোমান গ্রুপের টেরিটোরি গার্মেন্টসের সামনে শ্রমিক আন্দোলন চলাকালে হামলার ঘটনা ভিডিও করার চেষ্টা করেন তৌফিক। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে মারধর করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত