ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

শ্রমকিদের দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জামায়াত আমিরের 


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৪ নভেম্বর ২০২৬ | ০৯:৪১ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শ্রমকিদের দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

আন্দোলনে ক্ষয়ক্ষতি ও অস্থিরতা আরও বৃদ্ধির আগেই পোশাক শ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বিরোধীদলীয় নেতা বলেছেন, ক্ষয়ক্ষতি আর না বাড়িয়ে, অস্থিরতা তৈরির সুযোগ আর না দিয়ে অতি দ্রুত সরকারকে তার কর্তব্য পালন করতে হবে।

বুধবার ভিডিও বার্তায় এ আহ্বান জানান শফিকুর রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এই বার্তায় বিরোধীদলীয় নেতা বলেছেন, গত কয়েক দিন ধরে তারা বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে আন্দোলন করছেন। এর মধ্যে অনেক কারখানা বন্ধ রাখা হয়েছে। কোথাও কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্বল্প মজুরির শ্রমিকদের জীবন কঠিন হয়ে পড়েছে মন্তব্য করে জামায়াত আমির বলেছেন, তাদের দাবি বিবেচনায় নিয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন ছিল।

শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেছেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে।

প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ন্যায্য অধিকারের দাবির পক্ষে রয়েছিল। প্রতিষ্ঠান রক্ষা করতে হবে। মালিকপক্ষকে শ্রমিকদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করতে হবে। 

ভিডিও বার্তায় গাজীপুরে পোশাকশ্রমিক তৌফিক হোসেন নিহতের ঘটনায় নিন্দা জানিয়ে বিরোধীয়দলীয় নেতা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

পোশাকশিল্পকে দেশের প্রধান রপ্তানি খাত উল্লেখ করে তিনি বলেন, এ খাতে বড় ধরনের বিপর্যয় ঘটলে সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যাতে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিষয় : জামায়াতে ইসলামী দাবি শ্রমিকদের আন্দোলন

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


শ্রমকিদের দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জামায়াত আমিরের 

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

আন্দোলনে ক্ষয়ক্ষতি ও অস্থিরতা আরও বৃদ্ধির আগেই পোশাক শ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বিরোধীদলীয় নেতা বলেছেন, ক্ষয়ক্ষতি আর না বাড়িয়ে, অস্থিরতা তৈরির সুযোগ আর না দিয়ে অতি দ্রুত সরকারকে তার কর্তব্য পালন করতে হবে।

বুধবার ভিডিও বার্তায় এ আহ্বান জানান শফিকুর রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এই বার্তায় বিরোধীদলীয় নেতা বলেছেন, গত কয়েক দিন ধরে তারা বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে আন্দোলন করছেন। এর মধ্যে অনেক কারখানা বন্ধ রাখা হয়েছে। কোথাও কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্বল্প মজুরির শ্রমিকদের জীবন কঠিন হয়ে পড়েছে মন্তব্য করে জামায়াত আমির বলেছেন, তাদের দাবি বিবেচনায় নিয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন ছিল।

শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেছেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে।

প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ন্যায্য অধিকারের দাবির পক্ষে রয়েছিল। প্রতিষ্ঠান রক্ষা করতে হবে। মালিকপক্ষকে শ্রমিকদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করতে হবে। 

ভিডিও বার্তায় গাজীপুরে পোশাকশ্রমিক তৌফিক হোসেন নিহতের ঘটনায় নিন্দা জানিয়ে বিরোধীয়দলীয় নেতা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

পোশাকশিল্পকে দেশের প্রধান রপ্তানি খাত উল্লেখ করে তিনি বলেন, এ খাতে বড় ধরনের বিপর্যয় ঘটলে সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যাতে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত