সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। নতুন করে কাউকে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা না করার আহ্বান জানিয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেছেন, ‘আপনারা নতুন করে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবেন না। আর আপনারা আওয়ামী লীগ হতে পারবেন না। আওয়ামী লীগ হওয়ার জন্যও মেধা লাগে, সেই মেধা আপনাদের নেই।’
বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাঙামাটিতে ইনকিলাব মঞ্চের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির এক পথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আওয়ামী লীগ গুম, খুন ও হত্যার যে রাজনীতি করে গেছে, সেই রাজনীতি আমরা নতুন করে শুরু করতে দেব না। আমরা যদি এখনো সতর্ক না হই, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের লাশ রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, কুকুর শিয়ালে খাবে।’
তৈরি পোশাক খাতের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে আবদুল্লাহ আল জাবের সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন বলেন, ‘শ্রমিকেরা রাস্তায় নেমেছেন, আর আপনারা তাদের ছাত্রলীগের ট্যাগ দিয়ে পিটাচ্ছেন। তাদের ছাত্রলীগের ট্যাগ দিয়ে গুলি করেছেন। শ্রমিকদের ন্যায্য মজুরি অবশ্যই সরকারকে নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের বিচার পাওয়ার অধিকার, ভাতের অধিকার ও নিরাপত্তার অধিকার নিশ্চিতের ক্ষেত্রে সরকার বারবার ব্যর্থ হচ্ছে। সরকার বিভিন্ন ক্ষেত্রে প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বললেও দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে।
সামাজিক ও নাগরিক ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, ‘আমরা চাই, বাংলাদেশের একজন রিকশাচালক, ভ্যানচালক কিংবা সিএনজিচালক প্রত্যেকেই একজন নাগরিক হিসেবে ন্যায়বিচার পাবেন। পরিবার নিয়ে দুই বেলা দুমুঠো ভাত খেতে পারবেন। চাকরি কিংবা ব্যবসা-বাণিজ্যে কেউ তাদের বাধা দিতে পারবে না।’
এ সময় ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি।
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির এই পথসভায় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতা আদনানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ‘হাদির পাঠশালা’র সংগঠনের পক্ষে আহ্বায়ক কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম ও সদস্যসচিব বুলবুল হোসেনসহ সংগঠনটির অন্যান্য সদস্য অংশ নেন।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
নতুন করে কাউকে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা না করার আহ্বান জানিয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেছেন, ‘আপনারা নতুন করে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবেন না। আর আপনারা আওয়ামী লীগ হতে পারবেন না। আওয়ামী লীগ হওয়ার জন্যও মেধা লাগে, সেই মেধা আপনাদের নেই।’
বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাঙামাটিতে ইনকিলাব মঞ্চের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির এক পথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আওয়ামী লীগ গুম, খুন ও হত্যার যে রাজনীতি করে গেছে, সেই রাজনীতি আমরা নতুন করে শুরু করতে দেব না। আমরা যদি এখনো সতর্ক না হই, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের লাশ রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, কুকুর শিয়ালে খাবে।’
তৈরি পোশাক খাতের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে আবদুল্লাহ আল জাবের সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন বলেন, ‘শ্রমিকেরা রাস্তায় নেমেছেন, আর আপনারা তাদের ছাত্রলীগের ট্যাগ দিয়ে পিটাচ্ছেন। তাদের ছাত্রলীগের ট্যাগ দিয়ে গুলি করেছেন। শ্রমিকদের ন্যায্য মজুরি অবশ্যই সরকারকে নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের বিচার পাওয়ার অধিকার, ভাতের অধিকার ও নিরাপত্তার অধিকার নিশ্চিতের ক্ষেত্রে সরকার বারবার ব্যর্থ হচ্ছে। সরকার বিভিন্ন ক্ষেত্রে প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বললেও দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে।
সামাজিক ও নাগরিক ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, ‘আমরা চাই, বাংলাদেশের একজন রিকশাচালক, ভ্যানচালক কিংবা সিএনজিচালক প্রত্যেকেই একজন নাগরিক হিসেবে ন্যায়বিচার পাবেন। পরিবার নিয়ে দুই বেলা দুমুঠো ভাত খেতে পারবেন। চাকরি কিংবা ব্যবসা-বাণিজ্যে কেউ তাদের বাধা দিতে পারবে না।’
এ সময় ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি।
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির এই পথসভায় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতা আদনানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ‘হাদির পাঠশালা’র সংগঠনের পক্ষে আহ্বায়ক কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম ও সদস্যসচিব বুলবুল হোসেনসহ সংগঠনটির অন্যান্য সদস্য অংশ নেন।

আপনার মতামত লিখুন