ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৪ নভেম্বর ২০২৬ | ০৯:৪৮ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রী পান্না বিবিকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ ওরফে লালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. হাসিবুল হক এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী সৈয়দ মাজহারুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন। 

সিরাজুল ইসলাম শেখ ওরফে লালু আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের মৃত আব্দুস ছাত্তার শেখের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালে বগুড়ার আদমদীঘি উপজেলার ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সঙ্গে সিরাজুল ইসলামের বিয়ে হয়। তবে বিয়ের পর দম্পতির কোনো সন্তান না হওয়াকে কেন্দ্র করে প্রায়ই পারিবারিক কলহ ও বাকবিতণ্ডা হতো।

এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ৭ মার্চ রাতে পারিবারিক কলহের একপর্যায়ে সিরাজুল ইসলাম তার স্ত্রী পান্না বিবিকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করার পর গলা কেটে হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ পরদিন সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে আক্কেলপুর থানায় সিরাজুল ইসলামকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আজ এই রায় দেন।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রী পান্না বিবিকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ ওরফে লালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. হাসিবুল হক এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী সৈয়দ মাজহারুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন। 

সিরাজুল ইসলাম শেখ ওরফে লালু আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের মৃত আব্দুস ছাত্তার শেখের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালে বগুড়ার আদমদীঘি উপজেলার ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সঙ্গে সিরাজুল ইসলামের বিয়ে হয়। তবে বিয়ের পর দম্পতির কোনো সন্তান না হওয়াকে কেন্দ্র করে প্রায়ই পারিবারিক কলহ ও বাকবিতণ্ডা হতো।

এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ৭ মার্চ রাতে পারিবারিক কলহের একপর্যায়ে সিরাজুল ইসলাম তার স্ত্রী পান্না বিবিকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করার পর গলা কেটে হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ পরদিন সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে আক্কেলপুর থানায় সিরাজুল ইসলামকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আজ এই রায় দেন।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত