ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

হাসান মাহমুদের ফাইফারে স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৬ নভেম্বর ২০২৬ | ১১:৫৮ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হাসান মাহমুদের ফাইফারে স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ৫ উইকেট পেলেন হাসান মাহমুদ।। ছবি: সংগৃহীত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। ৫ উইকেট নিয়েছেন পেসার হাসান মাহমুদ। তার ফাইফারে স্বস্তি নিয়েই লাঞ্চে গেছে বাংলাদেশ। 

আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা বেশ আগেভাগেই শেষ হয়েছিল। দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়িয়েছে নির্ধারিত সময়েই। তবে শুরুতেই ঘটে অনাকাঙ্ক্ষিত চোটের ঘটনা ঘটে।

মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলটি লেগ সাইডে ফ্লিক করেছিলেন আমির জাঙ্গু। বাউন্ডারির দিকে ছুটে গিয়ে নিচু হয়ে বলটি থামানোর চেষ্টা করতেই সাদমানের বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে যায়। মুহূর্তেই তীব্র ব্যথায় ছটপট করতে থাকেন এই বাঁহাতি ব্যাটার। 

মাঠে নেমে ফিজিও প্রাথমিক সেবা দেওয়ার চেষ্টা করলেও সেটা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় সাদমানকে। 

দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশ জোড়া সাফল্য এনে দেন পেসার হাসান মাহমুদ। পর পর দুই বলে সেঞ্চুরিয়ান জাঙ্গু ও রস্টন চেজকে সাজঘরে ফেরান তিনি। হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন হাসান। আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া দিলেও রিভিউ নিয়ে শেষ রক্ষা হয় সফরকারী ব্যাটার বিশপের।

তবে ঠিকই বিশপকে নিজের শিকার বানান হাসান। ২৫ বলে ২৩ রান করে আউট হন এই ক্যারিবীয়ান ব্যাটার। এই নিয়ে টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ৫ উইকেট পেলেন হাসান। দেশের মাটিতে এটাই প্রথম।

এরপর ফিফটি করা জাস্টিন গ্রিভসকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। ৫১ রান করে আউট হন তিনি। এতে ৯৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ।  

বিষয় : ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ওয়েস্ট ইন্ডিজ

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


হাসান মাহমুদের ফাইফারে স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। ৫ উইকেট নিয়েছেন পেসার হাসান মাহমুদ। তার ফাইফারে স্বস্তি নিয়েই লাঞ্চে গেছে বাংলাদেশ। 

আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা বেশ আগেভাগেই শেষ হয়েছিল। দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়িয়েছে নির্ধারিত সময়েই। তবে শুরুতেই ঘটে অনাকাঙ্ক্ষিত চোটের ঘটনা ঘটে।

মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলটি লেগ সাইডে ফ্লিক করেছিলেন আমির জাঙ্গু। বাউন্ডারির দিকে ছুটে গিয়ে নিচু হয়ে বলটি থামানোর চেষ্টা করতেই সাদমানের বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে যায়। মুহূর্তেই তীব্র ব্যথায় ছটপট করতে থাকেন এই বাঁহাতি ব্যাটার। 

মাঠে নেমে ফিজিও প্রাথমিক সেবা দেওয়ার চেষ্টা করলেও সেটা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় সাদমানকে। 

দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশ জোড়া সাফল্য এনে দেন পেসার হাসান মাহমুদ। পর পর দুই বলে সেঞ্চুরিয়ান জাঙ্গু ও রস্টন চেজকে সাজঘরে ফেরান তিনি। হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন হাসান। আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া দিলেও রিভিউ নিয়ে শেষ রক্ষা হয় সফরকারী ব্যাটার বিশপের।

তবে ঠিকই বিশপকে নিজের শিকার বানান হাসান। ২৫ বলে ২৩ রান করে আউট হন এই ক্যারিবীয়ান ব্যাটার। এই নিয়ে টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ৫ উইকেট পেলেন হাসান। দেশের মাটিতে এটাই প্রথম।

এরপর ফিফটি করা জাস্টিন গ্রিভসকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। ৫১ রান করে আউট হন তিনি। এতে ৯৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ।  


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত