ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, চালকসহ আহত ৯


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৭ নভেম্বর ২০২৬ | ০৮:৫২ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, চালকসহ আহত ৯
শনিবার ভোর সাড়ে চারটার দিকে ফায়ার স্টেশনের দুটি ইউনিট চালকসহ আহত ব্যক্তিদের উদ্ধার করে। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী মাইক্রোবাস। এতে মাইক্রোবাসের চালকসহ ৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গাড়ির ভেতরে আটকা পড়েন।

আজ শনিবার (৭ নভেম্বর) ভোর সোয়া চারটার দিকে উপজেলার শ্রীনগর ফেরিঘাট এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—মাদারীপুর সদর উপজেলার মেহেদী মাতব্বরের স্ত্রী রুম্পা খাতুন (৩৫), সিরাজ মাতব্বরের মেয়ে মিম আক্তার (১৮), কালাম মাতব্বরের মেয়ে খাদিজা আক্তার (১৮), সিরাজ মাতব্বরের ছেলে ইতালিপ্রবাসী রাসেল মাতব্বর (৩০), এখলাছ মাতব্বরের ছেলে সিরাজ মাতব্বর (৭০), কালাম মাতব্বরের ছেলে রনি মাতব্বর (২৮) এবং মান্নান খানের ছেলে মেহেদী (৩৫)। এ ছাড়া আহত হয়েছেন মাইক্রোবাসচালক ঢাকার খিলগাঁওয়ের গোরান এলাকার খালেকের ছেলে মো. ইব্রাহিম (৩৬) ও ময়মনসিংহের আল-আমিন (৩০)।

খোঁজ নিয়ে জানা গেছে, ইতালিপ্রবাসী রাসেল মাতব্বরকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বজনেরা একটি মাইক্রোবাসে করে মাদারীপুরে নিজেদের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দাঁড়িয়ে থাকা ওই কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শনিবার ভোর ৪টা ১৮ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার সংবাদ আসে। খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে আটকে পড়া চালকসহ আহত ব্যক্তিদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বিষয় : ঢাকা বিভাগ জেলার খবর মুন্সিগঞ্জ সড়ক দুর্ঘটনা দুর্ঘটনা মাওয়া এক্সপ্রেসওয়ে

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, চালকসহ আহত ৯

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী মাইক্রোবাস। এতে মাইক্রোবাসের চালকসহ ৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গাড়ির ভেতরে আটকা পড়েন।

আজ শনিবার (৭ নভেম্বর) ভোর সোয়া চারটার দিকে উপজেলার শ্রীনগর ফেরিঘাট এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—মাদারীপুর সদর উপজেলার মেহেদী মাতব্বরের স্ত্রী রুম্পা খাতুন (৩৫), সিরাজ মাতব্বরের মেয়ে মিম আক্তার (১৮), কালাম মাতব্বরের মেয়ে খাদিজা আক্তার (১৮), সিরাজ মাতব্বরের ছেলে ইতালিপ্রবাসী রাসেল মাতব্বর (৩০), এখলাছ মাতব্বরের ছেলে সিরাজ মাতব্বর (৭০), কালাম মাতব্বরের ছেলে রনি মাতব্বর (২৮) এবং মান্নান খানের ছেলে মেহেদী (৩৫)। এ ছাড়া আহত হয়েছেন মাইক্রোবাসচালক ঢাকার খিলগাঁওয়ের গোরান এলাকার খালেকের ছেলে মো. ইব্রাহিম (৩৬) ও ময়মনসিংহের আল-আমিন (৩০)।

খোঁজ নিয়ে জানা গেছে, ইতালিপ্রবাসী রাসেল মাতব্বরকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বজনেরা একটি মাইক্রোবাসে করে মাদারীপুরে নিজেদের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দাঁড়িয়ে থাকা ওই কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শনিবার ভোর ৪টা ১৮ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার সংবাদ আসে। খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে আটকে পড়া চালকসহ আহত ব্যক্তিদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত