ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

ভ্যানিটি ব্যাগে ২৮ পিস ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৩


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৭ নভেম্বর ২০২৬ | ০৪:৪৮ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভ্যানিটি ব্যাগে ২৮ পিস ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৩
ইয়াবাসহ আটক ৩ নারী-পুরুষ।

মানিকগঞ্জের দৌলতপুরে ভ্যানিটি ব্যাগে লুকানো ২৮ পিস ইয়াবাসহ দুই নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার খলশী হালদারপাড়ায় স্থানীয়দের সহায়তায় তাঁদের আটক করা হয়। আজ শনিবার তাঁদের আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে খলশী হালদারপাড়ার যদু ফকিরের বসতঘরে ইয়াবা কেনাবেচার সময় স্থানীয় লোকজন তিনজনকে আটক করেন। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বাঘুটিয়া গ্রামের সমেজ মোল্লার মেয়ে শিউলি বেগম (৩৫), বাঘুটিয়া পুরানপাড়ার মৃত মুজাই শিকদারের ছেলে বাহাদুর শিকদার (৩৮) এবং খলশী হালদারপাড়ার যদু ফকিরের স্ত্রী আছমা খাতুন (৩৫)।

দৌলতপুর থানার উপপরিদর্শক মো. মকবুল হোসেন স্থানীয়দের উপস্থিতিতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করেন। তল্লাশির সময় শিউলি বেগমের ব্যবহৃত ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দতালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মো. মকবুল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিদর্শক মো. সাইফুল ইসলামকে।

স্বপন কুমার সরকার আরও বলেন, ‘মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা প্রশংসনীয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

বিষয় : উদ্ধার গ্রেপ্তার ইয়াবা অভিযান মানিকগঞ্জ দৌলতপুর কুষ্টিয়া

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


ভ্যানিটি ব্যাগে ২৮ পিস ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

মানিকগঞ্জের দৌলতপুরে ভ্যানিটি ব্যাগে লুকানো ২৮ পিস ইয়াবাসহ দুই নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার খলশী হালদারপাড়ায় স্থানীয়দের সহায়তায় তাঁদের আটক করা হয়। আজ শনিবার তাঁদের আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে খলশী হালদারপাড়ার যদু ফকিরের বসতঘরে ইয়াবা কেনাবেচার সময় স্থানীয় লোকজন তিনজনকে আটক করেন। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বাঘুটিয়া গ্রামের সমেজ মোল্লার মেয়ে শিউলি বেগম (৩৫), বাঘুটিয়া পুরানপাড়ার মৃত মুজাই শিকদারের ছেলে বাহাদুর শিকদার (৩৮) এবং খলশী হালদারপাড়ার যদু ফকিরের স্ত্রী আছমা খাতুন (৩৫)।

দৌলতপুর থানার উপপরিদর্শক মো. মকবুল হোসেন স্থানীয়দের উপস্থিতিতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করেন। তল্লাশির সময় শিউলি বেগমের ব্যবহৃত ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দতালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মো. মকবুল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিদর্শক মো. সাইফুল ইসলামকে।

স্বপন কুমার সরকার আরও বলেন, ‘মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা প্রশংসনীয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত