ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

পার্বত্য অঞ্চলে শিক্ষা ও জনকল্যাণে সেনাবাহিনী: নাক্রাইপাড়ায় শিক্ষা সামগ্রী, ক্রীড়া সরঞ্জাম ও সোলার প্যানেল বিতরণ


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১১ নভেম্বর ২০২৬ | ০৮:১৪ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পার্বত্য অঞ্চলে শিক্ষা ও জনকল্যাণে সেনাবাহিনী: নাক্রাইপাড়ায় শিক্ষা সামগ্রী, ক্রীড়া সরঞ্জাম ও সোলার প্যানেল বিতরণ

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও আর্থসামাজিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের উদ্যোগে নাক্রাইপাড়া এলাকায় শিক্ষা সামগ্রী, ক্রীড়া সরঞ্জাম বিতরণ ও সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।


কর্মসূচির আওতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে দুটি ফুটবল ও এক সেট গোলপোস্টের নেট প্রদান করা হয়। এছাড়া স্থানীয় জনগণের রাতের বেলায় আলোর সুবিধা নিশ্চিত করতে নাক্রাইপাড়া এলাকায় একটি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে।


সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মানুষ, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ প্রত্যন্ত পাহাড়ি এলাকার শিক্ষা, ক্রীড়া ও জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সিন্দুকছড়ি জোনের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও আস্থা বৃদ্ধির পাশাপাশি বেসামরিক-সামরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


পার্বত্য অঞ্চলে শিক্ষা ও জনকল্যাণে সেনাবাহিনী: নাক্রাইপাড়ায় শিক্ষা সামগ্রী, ক্রীড়া সরঞ্জাম ও সোলার প্যানেল বিতরণ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও আর্থসামাজিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের উদ্যোগে নাক্রাইপাড়া এলাকায় শিক্ষা সামগ্রী, ক্রীড়া সরঞ্জাম বিতরণ ও সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।


কর্মসূচির আওতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে দুটি ফুটবল ও এক সেট গোলপোস্টের নেট প্রদান করা হয়। এছাড়া স্থানীয় জনগণের রাতের বেলায় আলোর সুবিধা নিশ্চিত করতে নাক্রাইপাড়া এলাকায় একটি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে।


সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মানুষ, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ প্রত্যন্ত পাহাড়ি এলাকার শিক্ষা, ক্রীড়া ও জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সিন্দুকছড়ি জোনের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও আস্থা বৃদ্ধির পাশাপাশি বেসামরিক-সামরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত