ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

জমির বিরোধ নিয়ে সংবাদ সম্মেলনের জেরে নারীকে হত্যা

টুঙ্গিপাড়ায় নারীকে হত্যার পর ঘটনাস্থলে পুলিশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই প্রতিপক্ষের হামলায় প্রাণ হারালেন নাহিদা বেগম (৫০) নামে এক নারী। এ সময় ওই নারীর ছেলে মহিবুল্লাহকেও পিটিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষের লোকজন।

গতকাল রোববার রাত আনুমানিক ৮টার দিকে প্রতিপক্ষ আব্দুল কাদের ও তার ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহিবুল্লাহ শেখের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এর আগে, জমির বিরোধের বিষয়ে সংবাদ করেছিলেন নাহিদা বেগম।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া থানার পাটগাতি মধ্যপাড়া গ্রামের মৃত শরিফুল ইসলামের স্ত্রী নাহিদা বেগমের সঙ্গে একই গ্রামের আব্দুল কাদেরের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে ওই নারী সংবাদ সম্মেলন করলে ক্ষিপ্ত হয়ে রোববার রাত আনুমানিক ৮টার দিকে প্রতিপক্ষ আব্দুল কাদের ও তার ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহিবুল্লাহ শেখের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

এতে মা ও ছেলে মারাত্মক আহত হলে আত্মীয় স্বজনরা তাদেরকে প্রথমে টুঙ্গিপাড়া হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাহিদা বেগমকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় তার ছেলে মহিবুল্লাহ গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করে পুলিশের মিডিয়া গ্রুপে গোপালগঞ্জ সংবাদ বিজ্ঞপ্তি করে সাংবাদিকদের জানিয়েছে। 

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জমির বিরোধ নিয়ে সংবাদ সম্মেলনের জেরে নারীকে হত্যা

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই প্রতিপক্ষের হামলায় প্রাণ হারালেন নাহিদা বেগম (৫০) নামে এক নারী। এ সময় ওই নারীর ছেলে মহিবুল্লাহকেও পিটিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষের লোকজন।

গতকাল রোববার রাত আনুমানিক ৮টার দিকে প্রতিপক্ষ আব্দুল কাদের ও তার ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহিবুল্লাহ শেখের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এর আগে, জমির বিরোধের বিষয়ে সংবাদ করেছিলেন নাহিদা বেগম।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া থানার পাটগাতি মধ্যপাড়া গ্রামের মৃত শরিফুল ইসলামের স্ত্রী নাহিদা বেগমের সঙ্গে একই গ্রামের আব্দুল কাদেরের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে ওই নারী সংবাদ সম্মেলন করলে ক্ষিপ্ত হয়ে রোববার রাত আনুমানিক ৮টার দিকে প্রতিপক্ষ আব্দুল কাদের ও তার ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহিবুল্লাহ শেখের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

এতে মা ও ছেলে মারাত্মক আহত হলে আত্মীয় স্বজনরা তাদেরকে প্রথমে টুঙ্গিপাড়া হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাহিদা বেগমকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় তার ছেলে মহিবুল্লাহ গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করে পুলিশের মিডিয়া গ্রুপে গোপালগঞ্জ সংবাদ বিজ্ঞপ্তি করে সাংবাদিকদের জানিয়েছে। 

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত