ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

বজ্রপাতের পর গাছে দাউ দাউ আগুন, আতঙ্কিত স্থানীয়রা

বজ্রপাতের পর গাছটিতে আগুন ধরে যায়

বরগুনার পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বজ্রপাতে একটি প্রায় ৫০ ফুট উঁচু একটি তাল গাছে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (২৯ জুন) বিকেল আনুমানিক সোয়া ৪টার দিকে ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।  পরে বৃষ্টি হলে সেই আগুন নিভে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোমবার বিকলে ওই এলাকায় বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের পর মুহূর্তেই তাল গাছের আগায় থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো গাছটি জ্বলতে থাকে। কিছুক্ষণ পর শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে আগুন ধীরে ধীরে নিভে যায়। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাছটি অনেক উঁচু হওয়ায় স্থানীয়রা আগুন নেভানোর কোনো সুযোগ পাননি।

স্থানীয় সংবাদকর্মী ও প্রত্যক্ষদর্শী সুমন মোল্লা বলেন, ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ। বজ্রপাতের বিকট শব্দ ও আগুনের শিখা দেখে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। আমরা সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ঘটনাটি দেখেছি।

বিষয় : আগুন বরগুনা বজ্রপাত

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতের পর গাছে দাউ দাউ আগুন, আতঙ্কিত স্থানীয়রা

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

বরগুনার পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বজ্রপাতে একটি প্রায় ৫০ ফুট উঁচু একটি তাল গাছে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (২৯ জুন) বিকেল আনুমানিক সোয়া ৪টার দিকে ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।  পরে বৃষ্টি হলে সেই আগুন নিভে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোমবার বিকলে ওই এলাকায় বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের পর মুহূর্তেই তাল গাছের আগায় থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো গাছটি জ্বলতে থাকে। কিছুক্ষণ পর শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে আগুন ধীরে ধীরে নিভে যায়। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাছটি অনেক উঁচু হওয়ায় স্থানীয়রা আগুন নেভানোর কোনো সুযোগ পাননি।

স্থানীয় সংবাদকর্মী ও প্রত্যক্ষদর্শী সুমন মোল্লা বলেন, ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ। বজ্রপাতের বিকট শব্দ ও আগুনের শিখা দেখে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। আমরা সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ঘটনাটি দেখেছি।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত