ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

হামলার ঘটনায় এবার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির লিখিত অভিযোগ

নাহিদ ইসলামের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ এনসিপির।

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। আজ বুধবার রাত ৮টার দিকে অভিযোগটি দাখিল করা হয়। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

নাহিদ ইসলাম ছাড়াও প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডা. মাহমুদা মিতু ও সারোয়ার আলম।

এর আগে দুপুর ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে ১৪৪ ধারার মধ্যে হবিগঞ্জের উদ্দেশ্যে গাড়িবহর নিয়ে রওনা হন নাহিদ ইসলাম।

বিকেল সাড়ে ৪টার দিকে এনসিপির গাড়িবহর শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ‘চা-কন্যা’ ভাস্কর্য এলাকায় পৌঁছালে পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারোয়ার আলমসহ নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে নেতাকর্মীরা পুলিশকে ঠেলে গাড়িবহর সামনে এগিয়ে নেন।

কিছু দূর যাওয়ার পর হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ড এলাকায় আবারও পুলিশের বাধায় গাড়িবহর আটকা পড়ে। পরে নাহিদ ইসলামসহ নেতাকর্মীরা গাড়ি থেকে নেমে সড়কে বসে পড়েন।

দীর্ঘ আলোচনার পর পুলিশ এনসিপির নেতৃবৃন্দকে কামাইছড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করার অনুমতি দেয়। এরপর সেখানে গিয়ে লিখিত অভিযোগ দাখিল করেন এনসিপি নেতারা।

বিষয় : সড়ক পুলিশ হবিগঞ্জ বিএনপি এনসিপি অভিযোগ বাহুবল ১৪৪ ধারা শ্রীমঙ্গল নাহিদ ইসলাম

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার ঘটনায় এবার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির লিখিত অভিযোগ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। আজ বুধবার রাত ৮টার দিকে অভিযোগটি দাখিল করা হয়। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

নাহিদ ইসলাম ছাড়াও প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডা. মাহমুদা মিতু ও সারোয়ার আলম।

এর আগে দুপুর ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে ১৪৪ ধারার মধ্যে হবিগঞ্জের উদ্দেশ্যে গাড়িবহর নিয়ে রওনা হন নাহিদ ইসলাম।

বিকেল সাড়ে ৪টার দিকে এনসিপির গাড়িবহর শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ‘চা-কন্যা’ ভাস্কর্য এলাকায় পৌঁছালে পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারোয়ার আলমসহ নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে নেতাকর্মীরা পুলিশকে ঠেলে গাড়িবহর সামনে এগিয়ে নেন।

কিছু দূর যাওয়ার পর হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ড এলাকায় আবারও পুলিশের বাধায় গাড়িবহর আটকা পড়ে। পরে নাহিদ ইসলামসহ নেতাকর্মীরা গাড়ি থেকে নেমে সড়কে বসে পড়েন।

দীর্ঘ আলোচনার পর পুলিশ এনসিপির নেতৃবৃন্দকে কামাইছড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করার অনুমতি দেয়। এরপর সেখানে গিয়ে লিখিত অভিযোগ দাখিল করেন এনসিপি নেতারা।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত