ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সাতক্ষীরায় ৬ কোটি টাকা মূল্যের ‘কুশ’ জব্দ, আটক ১

কুশসহ আটক যুবক।

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বিপুল পরিমাণ নতুন ধরনের মাদক ‘কুশ’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ১২ কেজি মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় কোটি টাকা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে চালানো এই অভিযানে মো. তারিকুজ্জামান (২৪) নামে এক তরুণকে আটক করা হয়েছে। বিজিবির ধারণা, বিদেশ থেকে আনা এই মাদক সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা চালানো হচ্ছিল।

৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, নতুন ধরনের মাদক ‘কুশ’ সাতক্ষীরা থেকে মাধবকাটি হয়ে সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল মাধবকাটি বাজারে অভিযান চালায়। অভিযানকালে ১২ কেজি কুশসহ তারিকুজ্জামানকে আটক করা হয়। আটক তরুণ কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের ওহিদুজ্জামানের ছেলে।

বিজিবি অধিনায়ক বলেন, ‘আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া বিদেশ থেকে বিশেষ এই মাদক এনে ভারতে পাচারের সঙ্গে জড়িত চক্রটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।’

বিজিবি সূত্রে জানা গেছে, কুশ মূলত মারিজুয়ানা (গাঁজা) গাছের ফুল বা কুঁড়ি থেকে তৈরি একধরনের বিশেষ মাদক। বিশ্বের বিভিন্ন দেশে এতে অতিরিক্ত টেট্রাহাইড্রোক্যানাবিনল (টিএইচসি) মিশিয়ে তরল, গুঁড়া বা ট্যাবলেট আকারেও বাজারজাত করা হয়। এটি সাধারণ মারিজুয়ানার চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ক্ষতিকর বলে বিবেচিত।

এদিকে আটক তারিকুজ্জামান বিজিবির কাছে দাবি করেছেন, সাতক্ষীরা জেলা পরিষদের পাশ থেকে আরাফাত হোসেন নামে পরিচিত এক ব্যক্তি তাকে ঝাউডাঙ্গা এলাকায় অন্য এক ব্যক্তির কাছে একটি ব্যাগ পৌঁছে দিতে বলেছিলেন। কোনো পারিশ্রমিক ছাড়াই তিনি ব্যাগটি পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে বিজিবির হাতে আটক হওয়ার পর তিনি জানতে পারেন ব্যাগে কুশ নামের মাদক রয়েছে।

বিষয় : জেলার খবর আটক মাদক খুলনা বিভাগ সাতক্ষীরা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় ৬ কোটি টাকা মূল্যের ‘কুশ’ জব্দ, আটক ১

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বিপুল পরিমাণ নতুন ধরনের মাদক ‘কুশ’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ১২ কেজি মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় কোটি টাকা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে চালানো এই অভিযানে মো. তারিকুজ্জামান (২৪) নামে এক তরুণকে আটক করা হয়েছে। বিজিবির ধারণা, বিদেশ থেকে আনা এই মাদক সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা চালানো হচ্ছিল।

৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, নতুন ধরনের মাদক ‘কুশ’ সাতক্ষীরা থেকে মাধবকাটি হয়ে সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল মাধবকাটি বাজারে অভিযান চালায়। অভিযানকালে ১২ কেজি কুশসহ তারিকুজ্জামানকে আটক করা হয়। আটক তরুণ কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের ওহিদুজ্জামানের ছেলে।

বিজিবি অধিনায়ক বলেন, ‘আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া বিদেশ থেকে বিশেষ এই মাদক এনে ভারতে পাচারের সঙ্গে জড়িত চক্রটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।’

বিজিবি সূত্রে জানা গেছে, কুশ মূলত মারিজুয়ানা (গাঁজা) গাছের ফুল বা কুঁড়ি থেকে তৈরি একধরনের বিশেষ মাদক। বিশ্বের বিভিন্ন দেশে এতে অতিরিক্ত টেট্রাহাইড্রোক্যানাবিনল (টিএইচসি) মিশিয়ে তরল, গুঁড়া বা ট্যাবলেট আকারেও বাজারজাত করা হয়। এটি সাধারণ মারিজুয়ানার চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ক্ষতিকর বলে বিবেচিত।

এদিকে আটক তারিকুজ্জামান বিজিবির কাছে দাবি করেছেন, সাতক্ষীরা জেলা পরিষদের পাশ থেকে আরাফাত হোসেন নামে পরিচিত এক ব্যক্তি তাকে ঝাউডাঙ্গা এলাকায় অন্য এক ব্যক্তির কাছে একটি ব্যাগ পৌঁছে দিতে বলেছিলেন। কোনো পারিশ্রমিক ছাড়াই তিনি ব্যাগটি পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে বিজিবির হাতে আটক হওয়ার পর তিনি জানতে পারেন ব্যাগে কুশ নামের মাদক রয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত